রাজস্থানে সন্ত্রাস সতর্কতা! ১৪৪ ধারা ও নাইট কারফিউ-সহ সীমান্তে জারি নিষেধাজ্ঞা

রাজস্থানে সন্ত্রাস ও দেশবিরোধী ক্রিয়াকলাপের সতর্কতা জারি হয়েছে। তারই মধ্যে মঙ্গলবার রাজস্থান সরকার সীমান্তবর্তী অঞ্চলে বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

রাজস্থানে সন্ত্রাস ও দেশবিরোধী ক্রিয়াকলাপের সতর্কতা জারি হয়েছে। তারই মধ্যে মঙ্গলবার রাজস্থান সরকার সীমান্তবর্তী অঞ্চলে বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ভারত-পাকিস্তান সীমান্তের মধ্যে দুই কিলোমিটার দীর্ঘ প্রশস্ত অঞ্চলে রাতের বেলা লোকজনের চলাফেরা, পটকা ফাটানো, ব্যান্ড বাজানো ইত্যাদি নিষিদ্ধ।

রাজস্থানে সন্ত্রাস সতর্কতা! ১৪৪ ধারা ও নাইট কারফিউ সীমান্তে

রাজস্থান সরকার জানিয়েছে, বিধিনিষেধগুলি অবিলম্বে কার্যকর হবে এবং ১১ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। শ্রীগঙ্গনগরের ডিএম জাকির হুসেন জানান, তাঁকে অবহিত করা হয়েছে যে সীমান্তের কিছু অংশ থেকে অনুপ্রবেশকারী ও সন্ত্রাসবাদীরা রাজস্থানের সীমান্তের কাছাকাছি এলাকায় দেশবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন।

এই পরিস্থিতিত জননিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে শ্রীগঙ্গানগর, করণপুর, রায়সিংহ নগর, অনুপগড় ও ঘড়সানা ব্লকে নিম্নলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তের মধ্যে দুই কিলোমিটার প্রসারিত এলাকায় তাই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টার মধ্যে মানুষের চলাচল নিষিদ্ধ।

কৃষকদের জমিতে কার্যক্রম পরিচালনার জন্য নিজ নিজ এলাকায় বর্ডার পোস্ট অফিসার বা সশস্ত্র বাহিনীর কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টার মধ্যে পটকা ফাটানো এবং ব্যান্ড বাজানো নিষিদ্ধ করতে হবে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এই বিধিনিষেধ থেকে ছাড় দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+