মরুরাজ্যে ইমার্জেন্সি ল্যান্ডিং পাইলটের! প্রথম দফায় আদালতে কংগ্রেসের কাছে ধাক্কা খেলেন সচিন

রাজস্থানের রাজনীতিতে কংগ্রেসের গৃহযুদ্ধের নাটক গড়িয়েছে আদালত কক্ষে। আর সেই পর্বে আপাতত একটা ছোটখাটো ধাক্কা খেলেন সচিন পাইলট। পাইলট-সহ ১৯ বিধায়ককে দেওয়া স্পিকারের বরখাস্তের নোটিসকে চ্য়ালেঞ্জ করে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হলেন পাইলট অনুগামী বিধায়ক পৃথ্বীরাজ মিনা। আজ দুপুর ৩টেয় এ মামলার শুনানি শুরু হয়। জানা যাচ্ছে, শুনানি মুলতুবি করা হয়েছে।

পিটিশন সংশোধন করার জন্য় সময়ের আবেদন

পিটিশন সংশোধন করার জন্য় সময়ের আবেদন

আজ দুপুর ৩টেয় বিচারপতি সতীশ চন্দ্র শর্মার এজলাসে এ মামলার শুনানি হয়। বিধায়কদের হয়ে লড়েন হরিশ সালভে ও মুকুল রোহতগী। জানা যাচ্ছে, পিটিশন সংশোধন করার জন্য় সময় চেয়েছে টিম পাইলট। তারপরই শুনানি মুলতুবি করা হয়।

১৯ জন বিধায়ককে নোটিশ পাঠান স্পিকার

১৯ জন বিধায়ককে নোটিশ পাঠান স্পিকার

উল্লেখ্য়, দলের হুইপ অমান্য় করে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক এড়িয়েছেন বিধায়করা। এই অভিযোগ জানিয়ে ১৯ জন বিধায়ককে মঙ্গলবার নোটিস পাঠান স্পিকার। এদিকে তা সত্ত্বেও পাইলটের জন্য় দরজা খোলা রেখেছেন কংগ্রেস নেতৃত্ব। যদিও ঠিক সেসময়ই নাম না করে পাইলটকে খোঁচা দিয়ে যাচ্ছেন অশোক গেহলট।

সচিনকে দলে ফেরাতে চাইছে কংগ্রেস

সচিনকে দলে ফেরাতে চাইছে কংগ্রেস

সচিনকে দলে পুরনো হালে চাইলেও কংগ্রেস বুঝতে পারছে পথ আলাদা হয়ে গিয়েছে। সচিন হয়ত পুরনো রাস্তায় হাঁটবেন না আর। এই অবস্থায় ভঙ্গুর কংগ্রেস বুঝতে পারছে না কোন পথে সিদ্ধান্ত নিলে রাজস্থানে সরকার বাঁচানো যাবে বা রাজনৈতিক সঙ্কটমুক্তি ঘটবে। জানা গিয়েছে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসে ফিরলেও সচিনকে রাজস্থান থেকে সরিয়ে জাতীয় স্তরের কোনও পদে বসানো হবে। এবং সচিনকে ফিরে আসতে হবে নিঃশর্তভাবে।

সচিন পাইলটকে চ্যালেঞ্জ

সচিন পাইলটকে চ্যালেঞ্জ

এর আগে এদিন সচিন পাইলটকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কংগ্রেসের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা জানান, যদি সচিন বিজেপিতে যোগ নাই দেন, তাহলে বিজেপি শাসিত হরিয়ানার 'আশ্রয় ' ছেড়ে তিনি আর তাঁর সঙ্গীরা কেন জয়পুর ফিরছেন না? কংগ্রেসের তরফে এমন চ্যালেঞ্জ রাজনীতিতে বড় মোড় ঘোরাতে পারে বলে মনে করা হচ্ছে।

সচিনের অভিযোগ

সচিনের অভিযোগ

যদিও সচিন পাইলটকে দলে রাখতে হস্তক্ষেপ করছেন স্বয়ং রাহুল গান্ধী। গতকাল সচিন পাইলট চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেন, 'কংগ্রেস প্রধানের পদ থেকে রাহুল গান্ধী সরতেই অশোক গেহলট ও কেন্দ্রীয় নেতৃত্বে থাকা তাঁর বন্ধুরা আমাকে কোণঠাসা করতে শুরু করে। এর জেরে আমার পক্ষে আমার আত্মসম্মান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ে।'

অশোক গেহলটের পাল্টা তোপ

অশোক গেহলটের পাল্টা তোপ

আর এরপরই অশোক গেহলট পাল্টা আক্রমণ করেন সচিনকে। তিনি বলেন, 'ষড়যন্ত্র হয়েছে, ঘোড়া কেনাবেচার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের উপ-মুখ্যমন্ত্রী আর প্রদেশ সভাপতি নিজে এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আর উনি দাবি করছেন এসব কিছুই হয়নি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+