কেরল, পাঞ্জাবের পর রাজস্থান সিএএ বিরোধী প্রস্তাব পাস করাতে চলেছে বিধানসভায়

কেরল, পাঞ্জাবের পর রাজস্থান সিএএ বিরোধী প্রস্তাব পাস করাতে চলেছে বিধানসভায়

সবার প্রথমে উদ্যোগ নিয়েছে কেরল। তারপরেই পাঞ্জাব সরকার সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে বিধানসভায়। এবার তৃতীয় রাজ্য হিসেবে রাজস্থান সিএএ বিরোধী প্রস্তাব পাস করাতে চলেছে রাজ্য বিধানসভায়। শুক্রবার শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন। সেিদনই সিএএ বিরোধী প্রস্তাব পাস করানো হবে বলে জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট।

সিএএ বিরোধী প্রস্তাব

সিএএ বিরোধী প্রস্তাব

কেরল, পাঞ্জাবের পর এবার সিএএ বিরোধী প্রস্তাব পাস করাতে চলেছে রাজস্থান। শুক্রবার থেকে রাজস্থানে শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন। সেদিনই রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করানো হবে বলে জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট। আগেই এই প্রস্তাব পাস করানোর ইঙ্গিত গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই নিয়ে কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে আলোচনাও সেরেছেন তিনি।

রাহুলের সভার আগেই পাস হবে প্রস্তাব

রাহুলের সভার আগেই পাস হবে প্রস্তাব

আগামী ২৮ জানুয়ারি রাজস্থানের জয়পুরে সিএএ বিরোধী মিছিল করার কথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার আগেই রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করাতে মরিয়া রাজ্য কংগ্রেস। শচীন পাইলট জানিয়েছেন কেন্দ্রকে সাধারণ মানুষের কথা ভেবে এই আইন প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে। জয়পুরে রাহুল গান্ধীর মিছিলে বিপুল পরিমান ছাত্র সমাবেশ হবে বলে জানিয়েছেন শচীন। আন্দোলন আরও জোরদার হবে বলে জানিয়েছেন শচীন পাইলট।

সুপ্রিম কোর্টে অধরা সিএএ মামলা

সুপ্রিম কোর্টে অধরা সিএএ মামলা

সুপ্রিম কোর্টে সিএএ-র উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন ১৪৪ জন। সেই মামলার শুনানি শুরু হলেও কেন্দ্রের বক্তব্য না শুনে সিএএ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ শীর্ষ আদালত। কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে সিএএ নিয়ে বক্তব্য জানাতে বলেছে শীর্ষ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+