বিজেপির প্রচার কাড়তে বড় সিদ্ধান্ত! রাজস্থানের ৩ মন্দিরের পুনর্নির্মান করবে কংগ্রেস সরকার
বিজেপির প্রচার কাড়তে বড় সিদ্ধান্ত! রাজস্থানের ৩ মন্দিরের পুনর্নির্মান করবে কংগ্রেস সরকার
২০২৪-এর আগে বিজেপির প্রচার কাড়তে বড় সিদ্ধান্ত রাজস্থানের (rajasthan) কংগ্রেস (congress) সরকারের। এদিন আলোয়ার (alwar) জেলা প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, রাজগড়ে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানে যে তিনটি মন্দির (mandir) ভাঙা পড়েছিল, তা ফের তৈরি করে দেওয়া হবে। প্রসঙ্গত এই মন্দির ভাঙা নিয়ে বিজেপি (bjp) ও শাসক কংগ্রেসের মধ্যে চাপানউতোর চলছে।

সপ্তাহের শুরুতে ভাঙা হয়েছিল
গত রবিবার এবং সোমবার রাস্তা চওড়া করতে রাস্তার ধারের বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান চালায় আলোয়ার জেলা প্রশাসন। রাজগড়ে কিছু দোকানের পাশাপাশি তিনটি মন্দিরও সেখানে ভাঙা হয়। এরপরেই সরকার পক্ষ কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে চাপানউতোর তৈরি হয়। রাজস্থানের বিজেপির সভাপতি সতীশ পুনিয়া এই মন্জির ভাঙার জন্য কংগ্রেসকেই দায়ী করেন। অন্যদিকে, রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা দাবি করেছেন, গেরুয়া শিবিরের হাতে থাকা পুরসভা মন্দির ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল।

মন্দির তৈরি করে দেবে প্রশাসন
এদিন আলোয়ারের অতিরিক্ত জেলাশাসক সুনিতা পঙ্কজ জানিয়েছেন, তিনটি মন্দির ছিল সেখানে। এর মধ্যে দুটি ছিল ব্যক্তিগত এবং একটি ড্রেনের ওপরে তৈরি করা হয়েছিল। জনগণের স্বার্থেই সবার মত নিয়েই প্রশাসনের তরফে ওই তিন মন্দির থেকে মূর্তি সরানো হয়েছে বলে দাবি করেছেন অতিরিক্ত জেলাশাসক। তিনি জানিয়েছে, অ-বিতর্কিত জমিতে এবার মন্দির তিনটি তৈরি করে দেওয়া হবে।

বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের
কংগ্রেসের তরফ থেকে মন্দির ভাঙা নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কংগ্রেসের তরফে ভানওয়ার জিতেন্দ্র সিং সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, তাদের তরফে বিজেপি নেতা এবং পুরসভার চেয়ারম্যান এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। যদিও বিজেপির দাবি মন্দির ভাঙতে যা সিদ্ধান্ত নেওয়ার সরকারই নিয়েছে। পাল্টা কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার এবং ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ আনা হয়েছে। কংগ্রেসের অভিযোগ পূর্বতন বসুন্ধরা রাজের শাসনে জয়পুরে শত শত মন্দির ভাঙা হয়েছিল। রাজস্থানের সরকার কংগ্রেসের হলেও, রাজগড় পুরসভা বিজেপির দখলে।

পাল্টা বিজেপির নিশানা
অন্যদিকে, বিজেপির তরফে রাজস্থানের কংগ্রেস সরকারকে নিশানা করে বলা হয়েছে, মন্দির ভাঙার ফল ভোগ করতে হবে। বিজেপির তরফে মন্দিরগুলিকে ৩০০ বছরের পুরনো বলে দাবি করা হয়েছে। বিজেপির তরফে পরিস্থিতি পর্যবেক্ষণে ৩ সদস্যের দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে তিনজন যাবেন, তাঁরা হলেন. সিকারের বিজেপি সাংসদ স্বামী সুমেদানন্দ, দলের রাদ্য সহ-সভাপতি নারায়ণ সিংদেওয়াল এবং বিধায়ক চন্দ্রকান্ত মেঘওয়াল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications