Rajasthan Assembly Election 2023: রাজস্থানে হার কংগ্রেসের অলিম্পিয়ান বিধায়কের, কৃষ্ণা পুনিয়া দিলেন কোন বার্তা?

Rajasthan Assembly Election 2023: রাজস্থানের বিধানসভা নির্বাচনে জিতে সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি। হেরে গিয়েছেন কংগ্রেসের অলিম্পিয়ান বিধায়ক কৃষ্ণা পুনিয়া।

তবে কৃষ্ণাকে হারতে হয়েছে বিজেপি নয়, বহুজন সমাজ পার্টির প্রার্থীর কাছে। হারের পর সোশ্যাল মিডিয়ায় বার্তাও দেন দেশের প্রথিতযশা ডিসকাস থ্রোয়ার।

Rajasthan Assembly Election 2023: রাজস্থানে হার কংগ্রেসের অলিম্পিয়ান বিধায়কের

হরিয়ানার হিসর জেলার মেয়ে কৃষ্ণার শ্বশুরবাড়ি রাজস্থানে। তিনি প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন ২০১৩ সালে। সেবার রাজস্থানের চুরু জেলার সাদুলপুর আসনের নির্বাচনে তৃতীয় স্থানে দখল করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল কৃষ্ণাকে। পেয়েছিলেন ৩০ হাজারের কাছাকাছি ভোট। যদিও ২০১৮ সালে তিনি এই বিধানসভা আসন থেকেই জয়লাভ করেন।

২০১৮ সালে কৃষ্ণা পেয়েছিলেন ৭০,০২০ ভোট, নিকটতম বিএসপি প্রতিদ্বন্দ্বী মনোজ কুমারকে তিনি পরাস্ত করেছিলেন ১৮,৪৩০ ভোটে। সেবার বিজেপির চারবারের সাংসদ রামব সিং কাসওয়ান পান তৃতীয় স্থান। ফলে কৃষ্ণার উত্থান ছিল চমকপ্রদ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল কৃষ্ণাকে। তিনি কংগ্রেস হাইকম্যান্ডেরও ঘনিষ্ঠ।

মনোজ কুমারের কাছে ২০১৩ সালে হারতে হয়েছিল কৃষ্ণাকে। এবারও শেষ হাসি হাসলেন মনোজ। ১৯ রাউন্ডের গণনার শেষে তিনি ৬৩,৮০০ ভোট রান, কৃষ্ণা পান ৬০,৩০০। তাঁর ভোট অনেকটাই কেটে নেন বিজেপির সুমিত্রা পুনিয়া, তিনি ৫৮,৩০৮ ভোট পেয়েছেন। ফলে ফের চুরু থেকে বিএসপির বিধায়ক বিধানসভায় যাবেন।

নির্বাচনে জনগণের রায় মাথা পেতে নিয়ে চুরুর মানুষের সুখে-দুঃখে সব সময় থাকার প্রত্যয়ের কথা জানিয়েছেন কৃষ্ণা। দলীয় কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন। হিসরের আগরোহা গ্রামের কৃষ্ণা রেলের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। ১৯৯৯ সালে তাঁর বিয়ে হয় চুরুর গাগরওয়াস গ্রামের বাসিন্দা তথা প্রাক্তন জাতীয় হ্যামার থ্রো চ্যাম্পিয়ন বীরেন্দর পুনিয়ার সঙ্গে। দ্রোণাচার্য পুরস্কার পাওয়া বীরেন্দর কৃষ্ণার কোচও।

২০১০ সালে ৫২ বছরের খরা মিটিয়ে কৃষ্ণা দেশের প্রথম ভারতীয় মহিলা হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। ২০০৮ ও ২০১২-র লন্ডন অলিম্পিক্সেও প্রতিনিধিত্ব করেন। ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে ব্রোঞ্জও জিতেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+