Rajasthan Assembly Election 2023: রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বসুন্ধরা রাজে? রাজস্থান নির্বাচনের আগে বড় ইঙ্গিত
Rajasthan Assembly Election 2023: রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচার চলেছে পুরোদমে। বিজেপি কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। সেই কাজে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে দেখা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকেই। তবে ঝালাওয়ারের সভায় রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে তিনি চমক দিয়েছেন।
সাংসদ পুত্র দুষ্যন্ত সিংয়ের বক্তব্য পরে তিনি সমাবেশে ভাষণ দেন। সেখানে বসুন্ধরা রাজে বলেছেন, ছেলের কথা শুনে তাঁর মনে হয়েছে, এখনই অবসর নেওয়া উচিত। তিনি আরও বলেছেন, সবাই তাঁকে (দুষ্যন্ত সিং) এত ভার প্রশিক্ষণ দিয়েছেন, যে তাঁকে আর ঠেলে দেওয়ার দরকার নেই। বসুন্ধরা রাজে বলেছেন, সব বিধায়ক এখানে রয়েছেন, তিনি মনে করেন, তাদের ওপরে নজর রাখার দরকার নেই। কারণ তারা নিজে থেকেই জনগণের কাজ করবেন।

শনিবার ঝালাওয়ার বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। তার আগে শুক্রবার দলীয় সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সেই সমাবেশে অংশ নিতে এসেছিলেন ঝালাওয়ার-বরান লোকসভা আসনের সাংসদ দুষ্যন্ত সিংও।
উল্লেখ্য যে বিজেপি এবার রাজস্থানে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেনি। এই অবস্থায় গত কয়েকমাস ধরে বিজেপির নির্বাচনী প্রচারের বসুন্ধরা রাজের ভূমিকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তিনি রাজস্থান থেকে পাঁচবারের সাংসদ এবং চারবারের বিধায়ক।
দলীয় সমাবেশে বসুন্ধরা রাজে গত তিন দশকে এলাকায় উন্নয়নের কাজের হিসেব তুলে ধরেন। সড়ক, জল সরবরাহ প্রকল্প, বিমান ও রেল যোগাযোগের কথা তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আজ মানুষ জিজ্ঞাসা করে ঝালাওয়ার কোথায়, মানুষ এখানে বিনিয়োগ করতে চায়।
সমাবেশে বসুন্থরা রাজে বলেন, ছেলের কথা শুনে তাঁর মনে হচ্ছে, অবসর নেওয়া যাবে। তিনি বলেন, জনগণ সংসদ সাহাবকে প্রশিক্ষণ ও স্নেহ দিয়েছেন, তাঁকে সঠিক পথে রেখেছেন। তাই তাদের নিয়ে চিন্তা করার দরকার নেই।
বসুন্ধরা রাজে রাজস্থানে সরকারি নিয়োগের প্রশ্ন ফাঁসের মতো ঘটনা, বেকারত্ব নিয়ে রাজ্যের কংগ্রেস সরকারকে নিশানা করেন। তিনি বলেন, রাজস্থান আবার এক নম্বর রাজ্য হয়ে উঠবে। যার জন্য বিজেপিকে ক্ষমতায় আনতে হবে।
রাজস্থানের ২০০ সদস্যের বিধানসভা নির্বাচনে ভোট নেওয়া হবে ২৫ নভেম্বর। ভোট গণনা করা হবে ৩ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications