প্রস্তুত নয় দল, মহারাষ্ট্র বিধানসভা ভোটে না লড়ার সিদ্ধান্ত রাজ ঠাকরেদের

২০১৯ সালের লোকসভা ভোটে লড়েনি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। শোনা যাচ্ছে মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনেও লড়াই করবে না রাজ ঠাকরের ও তার দল। এমনই খবর শোনা যাচ্ছে।

২০১৯ সালের লোকসভা ভোটে লড়েনি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। শোনা যাচ্ছে মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনেও লড়াই করবে না রাজ ঠাকরের ও তার দল। এমনই খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে রাজ ঠাকরে নাকি জানিয়েছেন, বিধানসভা ভোটে লড়ার জন্য প্রস্তুত নয় তাঁর দল। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তিনি। যদিও আনুষ্ঠানিক ভাবে একথা এখনও জানাননি এমএনএস সুপ্রিমো।

ভোটের জন্য প্রস্তুত নয় দল

ভোটের জন্য প্রস্তুত নয় দল

মহারাষ্ট্রের বিজেপি সরকারের শক্তিশালী প্রতিপক্ষ মহারাষ্ট্র নব নির্মাণ সেনা। রাজ ঠাকরের নেতৃত্বে মহারাষ্ট্রের একাধিক জায়গায় দলের সংগঠন শক্তিবৃদ্ধি করেছে। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক জায়গায় সভা করেছিলেন রাজ ঠাকরে। তাতে বিপুল জনসমাবেশও হয়েছিল। কিন্তু তিনি এবং তাঁর দল ভোটে অংশ নেয়নি। এবার সামনেই মহারাষ্ট্রের বিধানসভা ভোট। শোনা যাচ্ছে এই ভোটেও অংশ নেবে না নব নির্মান সেনা। কারণ হিসেবে বলা হচ্ছে সংগঠন এখনও ভোটের জন্য প্রস্তুত নয়। যদিও দলের সুপ্রিমো রাজ ঠাকরে এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।

জোট বেঁধেছে শিবসেনা-বিজেপি

জোট বেঁধেছে শিবসেনা-বিজেপি

লোকসভা ভোটের আগে রামমন্দির নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে কম বিষোদ্গার করেনি শিবসেনা। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুম্বইয়ে শিবসেনা প্রধানের বৈঠক ঘিরে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু তারপরেও আদতে যে তারাও সঙ্ঘ পরিবারেরই অনুগামী সেকথা বুঝিয়ে দিয়েছিলেন বিজেপিকে সমর্থন জানিয়ে। মহারাষ্ট্রের বিধানসভা ভোটেও সেই বিজেপির সঙ্গেই আসন ভাগাভাগি করে নিয়েছে শিবসেনা।

জোট গড়েছে কংগ্রেস-এনসিপি

জোট গড়েছে কংগ্রেস-এনসিপি

মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে সব রাজনৈতিক দলই। গৈরিক বাহিনীকে কড়া টক্কর দিতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিরোধী শিবিরেও। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে এনসিপি। ভোটের আগেই এনসিপির কয়েকজন বড় নেতা যোগ দিয়েছে শিবসেনায়। তাতে একটু হলেও অস্বস্তি বেড়েছে ঠিকই। কিন্তু আর রাশ আলগা করতে রাজি নয় এনসিপি। তাই সময় থাকতেই দলের নেতাদের ধরে রাখতে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি সেরে ফেলেশন শরদ পাওয়ার।

এদিকে রাজ ঠাকরে যদি ভোটে না লড়ার সিদ্ধান্ত নেন তাহলে বিজেপি-শিবসেনা জোটের ভোট কাটাকাটি সম্ভভ হবে না বিরোধীদের। কারণ এমএনএস অনেক কেন্দ্রেই বিজেপি-শিবসেনা জোটের ভোট কাটতে পারার ক্ষমতা রাখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+