বেড়ে চলা অতিবৃষ্টির নেপথ্যে রয়েছে কোন অশনি সংকেত রয়েছে! জানিয়ে দিলেন আইএমডি প্রধান
দেশে প্রবল গরমের প্রভাব কাটতে না কাটতেই বর্ষার মরশুমের কালো আকাশ বেশ খানিকটা অশনি সংকেতের বার্তা নিয়ে আসছে।
দেশে প্রবল গরমের প্রভাব কাটতে না কাটতেই বর্ষার মরশুমের কালো আকাশ বেশ খানিকটা অশনি সংকেতের বার্তা নিয়ে এসেছে। বর্ষার জেরে এই অতিবৃষ্টি, আর গরমকালের অতি উষ্ণভাব আসলে পরিবেশ ঘিরে চূড়ান্ত অসচেতনতার কারণ। যার ফলে বিশ্ব উষ্ণায়ন ক্রমেই মাথা চাড়া দিচ্ছে। এমনই দাবি আইএমডি প্রধানের। ভারতীয় মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের প্রধান কেজে রমেশ এই বিষয়টি নিয়ে দিয়েছেন চরম বার্তা।

আইএমডি প্রধানের বার্তা
আইএমডি প্রধান কেজে রমেশ জানিয়েছেন ,রাজস্থানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবের বর্ষা এই বছর দেরিতে এসেছে। যার ফলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত , বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গে বর্ষার প্রভাব ও বৃষ্টিপাত থাকবে।

বর্ষা দীর্ঘায়িত
এদিন , আইএমডি প্রধান জানান, বর্ষা ক্রমাগত দীর্ঘায়িত হয়ে চলেছে ভারতে। ২০১০ সাল থেকে এই ট্রেন্ড দেখা যাচ্ছে। প্রসঙ্গত, উচ্চচাপ সম্পন্ন এলাকায় ঘড়ির কাঁটার অভিমুখে চলতে থাকে হাওয়া। আর তার জন্য উত্তর পূর্ব ভারত থেকে বায়ুর প্রয়োজন হয়। এতে পূর্বের দিকে মৌসুমি বায়ু সক্রিয়তা বাড়ে। তবে বছরের পর বছর ধরে উচ্চ নয়, বায়ুর নিম্নচাপ প্রভাব দেখা যাচ্ছে। ফলে বর্ষার প্রভাব 'অন্য' রকমের হয়ে চলেছে ভারতে।

চরমভাবাপন্ন আবহাওয়া ও কারণ
কেজে রমেশ জানান, বছরে যেভাবে ৪ থেকে ৫টি মরশুম দেখা যাচ্ছে , তাতে হিট ওয়েভ থেকে অতিভারী বৃষ্টি রীতিমতো প্রভাব ফেলছে। তিনি জানান গোটা বিশ্বেই এই চরম ভাবাপন্ন আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে , যার কারণ উষ্ণায়ন। সঠিকভাবে পরিবেশ সম্পর্কে সচেনতা গড়ে না তুললে এই উষ্ণায়ন বাড়তেই থাকবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications