সিএএ- আন্দোলনকারীদের কাছ থেকে সম্পত্তির ক্ষতিপূরণে ৮০ কোটি টাকা উদ্ধার রেলের

সিএএ-প্রতিবাদে গোটা দেশে আন্দোলকে কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে রেলওয়ের। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যে।

সিএএ-প্রতিবাদে গোটা দেশে আন্দোলকে কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে রেলওয়ের। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যে। সিএএ-র আন্দোলনকারীদের কাছ থেকেই সেই ক্ষতিপূরণ আদায় করবেন বলে জানিয়েছিল রেলওয়ে।

সিএএ- আন্দোলনকারীদের কাছ থেকে সম্পত্তির ক্ষতিপূরণে ৮০ কোটি টাকা উদ্ধার রেলের

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার জানিয়েছে, যাঁরা ক্ষতি করেছিল রেলের সম্পত্তির তাঁদের চিহ্নিত করে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। পূর্বরেলের ৭০ কোটি টাকা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের ক্ষতি হয়েছিল ১০ কোটি টাকা। তার পুরোটাই আদায় করা হয়েছে।

সিএএ রাজ্যসভায় পাসের পরের দিনই উত্তাল হয়ে উঠেছিল উত্তর পূর্বের রাজ্য অসম এবং পশ্চমবঙ্গ। বিশেষ করে উত্তরবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। রেললাইনের ট্র্যাক উপড়ে পড়া থেকে শুরু করে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া সবই করেছে আন্দোলনকারীরা। সাঁকরাইল স্টেশনে টিকিট কাউন্টার ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। লালগোলায় দাঁড়িয়ে থাকা সাতটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের তাণ্ডবের কারণে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি উত্তর বঙ্গের রেল পরিষেবা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+