অমিত শাহের চিঠির পরেও হয়নি উন্নতি! পরিযায়ীদের ফেরাতে রাজনীতি মমতার, তথ্য দিয়ে অভিযোগ রেলমন্ত্রীর
পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ফের রাজনীতির অভিযোগ। রেলমন্ত্রীর অভিযোগ মুখে এক কথা বললেও কাজে অন্য কথা পশ্চিমবঙ্গ সরকারের।
পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ফের রাজনীতির অভিযোগ। রেলমন্ত্রীর অভিযোগ মুখে এক কথা বললেও কাজে অন্য কথা পশ্চিমবঙ্গ সরকারের। রেলের হাতে ট্রেন থাকা সত্ত্বেও বুধবার বিকেল পর্যন্ত রাজ্যে মাত্র ৭ টি ট্রেন গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোজ দেশের চার প্রান্ত থেকে ৩০০ করে গাড়ি চলতে পারে
এক টেলিভিশন সাক্ষাৎকারে রেলমন্ত্রী জানিয়েছেন, প্রতিদিন দেশের চার প্রান্ত থেকে ৩০০ টি করে গাড়ি চলতে পারে। তার জন্য ১২০০ গাড়ি আলাদা করে রাখা হয়েছে। পরিযায়ীদের ফেরাতে সেই ট্রেন সুরক্ষিত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশ, বিহারে গিয়েছে প্রচুর ট্রেন
রেলমন্ত্রী জানিয়েছেন, উত্তরপ্রদেশে পরিযায়ীদের নিয়ে ৩০০ বেশি গাড়ি গিয়েছে। বিহারে গিয়েছে ১৭০-এর বেশি গাড়ি।

পশ্চিমবঙ্গের অনুমতি নিয়ে প্রশ্ন
রেলমন্ত্রীর দাবি, কয়েকটি রাজ্য অনুমতি না দেওয়ায় সেই ট্রেন পৌঁছতে পারছে না রেলমন্ত্রক। এর মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি লেখার পরেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে দাবি করেছেন তিনি। রেলমন্ত্রী বলেছেন ৯ মে পর্যন্ত দুটি ট্রেন গিয়েছিল পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি লেখার পর জানানো হয়েছিল ৮ মে ৮ টি গাড়ির জন্য অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এব্যাপারে রেলমন্ত্রককে ৯ মে দুপুর পর্যন্ত কোনও খবরই ছিল না। কিন্তু তার পর থেকে সেই আটটি গাড়িও চলেনি। চলেছে ৫ টি গাড়ি। বুধবার বিকেল পর্যন্ত সব মিলিয়ে সাতটি গাড়ি পশ্চিমবঙ্গে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যের লোককে ফেরান, আবেদন রেলমন্ত্রীর
রেলমন্ত্রী বলেন ট্রেন রেডি। রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কাছে তাঁর আবেদন বাসিন্দাদের ফিরিয়ে নিন। কেন তাঁদের রাজ্যে ফিরতে বাধা দেওয়া হচ্ছে, প্রশ্ন করেছেন তিনি। পরিযায়ীদের পরিবারের সঙ্গে থাকার আবেদন জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications