দুর্ঘটনা নিয়ে কোনও রাজনীতি নয়! দুর্ঘটনার মূল কারণ খোঁজার আশ্বাস অশ্বিনী বৈষ্ণবের
একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে করমণ্ডল এক্সপ্রেস। একটা আস্ত ট্রেনের ইঞ্জিন উঠে গিয়েছে মালগাড়ির উপর। একটা জায়গার পর কার্যত উড়ে গিয়েছে রেলের লাইনও। ভয়ঙ্কর অবস্থা। এই পরিস্থিতিতে শনিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। শুধু তাই নয়, উদ্ধারকারী দলের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাতেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, একেবারে সমূলে গিয়ে গোটা ঘটনার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

এমনকি রেলওয়ে সেফটিকেও ঘটনাস্থলে আসার কথা জানিয়েছেন তিনি। নিরপেক্ষ তদন্ত তাঁরা করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অন্যদিকে এখন উদ্ধারকাজ দ্রুত করাই মূল টার্গেট বলেও দাবি তাঁর। তবে ঘটনার পর থেকেই রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
এমনকি বাজেট এবং রেলের বেসরকারিকরণের প্রসঙ্গ সামনে আসছে। এই বিষয়ে সাংবাদিকের প্রশ্নে কেন্দ্রীয় রেলমন্ত্রীর দাবি, রাজনীতিকরনের সময় এখন নয়। সবার আগে দ্রুত উদ্ধারকাজ করাই লক্ষ্য বলে দাবি তাঁর। শুধু তাই নয়, মানুষকে যথাযথকে যাতে চিকিতসা পরিষেবা দেওয়া যায় সেই কথাও উঠে আসে রেলমন্ত্রীর কথায়। কলকাতা, বালেশ্বর সহ একাধিক জায়গাতে চিকিতসান পরিষেবা মিলবে বলেও জানিয়েছেন তিনি।
#WATCH | Our focus is on rescue and relief operations. Restoration will begin after clearance from district administration. A detailed high-level inquiry will be conducted and the rail safety commissioner will also do an independent inquiry: Railways Minister Ashwini Vaishnaw… pic.twitter.com/yfCecv0FxB
— ANI (@ANI) June 3, 2023
অন্যদিকে ঘটনার পর একের পর এক ট্রেন বাতিল করা হচ্ছে। জটিল হচ্ছে পরিস্থিতি। হাওড়া সহ একাধিক স্টেশনে আটকে যাত্রীরা। এই অবস্থায় রেলমন্ত্রী জানিয়েছেন, পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। ধ্বংসস্তূপকে স্থানীয় প্রশাসন সরিয়ে দেওয়ার পরেই ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।
পাশাপাশি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও। তাদের সঙ্গেও কথা বলেও গোটা পরিস্থিতি জানার চেষ্টা করছেন তিনি। এমনকি ধ্বংসস্তুপের মধ্যে ঢুকেও পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন রেলমন্ত্রী। অন্যদিকে আহতদের দেখতে হাসপাতালেও যেতে পারেন তিনি।
#WATCH | Odisha CM Naveen Patnaik takes stock of the situation at the accident site in Balasore #BalasoreTrainAccident pic.twitter.com/PajWdqzkP4
— ANI (@ANI) June 3, 2023
অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ওডিষার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সরজমিনে গোটা এলাকা খতিয়ে দেখছেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গেও আলোচনা করতে নবীন পট্টনায়ককে দেখা গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications