Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নির্বাচনী প্রচারের ফাঁকে ব্যাট হাতে বাইশ গজে নামলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো দুই হেভিওয়েট রাজ্যের বিধানসভা ভোট নিয়ে যখন রাজনৈতিক তরজা অব্যাহত, তখন খোশ মেজাজে কচিকাঁচাদের সাথে ক্রিকেট খেলতে দেখা গেল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে।

হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো দুই হেভিওয়েট রাজ্যের বিধানসভা ভোট নিয়ে যখন রাজনৈতিক তরজা অব্যাহত, তখন খোশ মেজাজে কচিকাঁচাদের সাথে ক্রিকেট খেলতে দেখা গেল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। হরিয়ানার মহেন্দ্রগড়ে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে শুক্রবার হেলিকপ্টারে দিল্লি ফিরছিলেন তিনি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দিল্লিতে না নামতে পারায় প্রায় ১০০ কিলোমিটার দূরে হরিয়ানার রেওয়ারিতে ফিরে যেতে হয় তাঁকে।

হরিয়ানায় কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেট খেলায় মাতলেন রাহুল


এই অবস্থায় নির্বাচনী প্রচারের জন্য যখন বিকল্প ব্যবস্থার আয়োজন চলছে, ঠিক সেই ফাঁকে বাইশ গজে নেমে পড়েন কংগ্রেসের এই 'যুব’ নেতা। ব্যাট হাতে বাচ্চাদের সাথে মাতেন ক্রিকেট খেলায়। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের টুইটার পেজ থেকে কংগ্রেস প্রাক্তন সভাপতির ক্রিকেট খেলার ওই ভিডিওটি পোস্টও করা হয়।

ওই ভিডিওতে দেখা যায় রাহুল গান্ধীকে বল করছে একদল বাচ্চা। ব্যাট হাতে বেশ দক্ষতার সাথেই সেগুলোকে নেটের বাইরে পাঠিয়ে দিতে দেখা যায় তাকে। আশপাশের মানুষজন করতালি দিয়ে উৎসাহিতও করেন রাহুলকে। এরপর খেলার শেষে বাচ্চাদের সাথে খোশমেজাজে কিছুক্ষণ গল্পও করেন তিনি। এদিকে হাতের সামনে তাদের প্রিয় নেতাকে পেয়ে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

এই ভিডিও পোস্ট করার সাথে সাথেই কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডল ভরে যেতে থাকে একের পর এক শুভেচ্ছা বার্তায়। এক ট্যুইটার ব্যবহারকারী বলেন, 'তিনিই জনগণের পছন্দ', কেও আবার বলেন," রাহুল গান্ধী শুধুমাত্র একজন বড় মাপের নেতাই না, তিনি এক বড় মনের মানুষও বটে"। তবে বাইশ-গজে দুরন্ত স্টেপ আউট করলেও লোকসভা ভোটে ভরাডুবির পর দুই রাজ্যের আসন্ন বিধানসভায় তাঁর পারফরমেন্স কেমন থাকে এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+