'মোদীর বিশ্বাসঘাতকতা কৃষকরা বুঝেছেন!' সুর চড়ালেন রাহুল
একদিকে কৃষকদের আন্দোলন ও স্বারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ। অন্যদিকে, কংগ্রেস সহ বিরোধী শিবির রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কৃষি বিল প্রত্যাহারের দাবি জানায়। এমন এক পরিস্থিতিতে ফের একবার রাহুল গান্ধী এদিন মোদীর বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, যদি আজ কৃষকরা সরব না হন, তাহলে সারা জীবনের মতো তাঁদের কণ্ঠ রুদ্ধ করা হবে।

এদিন রাহুল গান্ধী এরপরই একটি টুইট করেন। সেখানে মোদী সরকারকে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে লেখেন, দেসের কৃষকরা বুঝে গিয়েছেন মোদী তাঁদের সঙ্গে কত বড় বিশ্বসঘাতকতা করেছেন। তিনি এরপর লেখেন 'কৃৃষকই হিন্দুস্তান'। পাশাপাশি এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য বার্তাও দেন তিনি।
রাহুল এগিন জানান, বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই মোদী সরকার একের পর এক বিল পাশ করছে। কৃষি বিল মূলত দেশের নিরিখে একটি কৃষকদের প্রতি আপমানজনক বিল। যাঁরা দেশ গড়ে তাঁদের এভাবে অপমান করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে, সরকারের পুরোনো প্রস্তাব নতুন রূপে দেওয়া হয়েছে। এই ভাষাতেই বক্তব্য রেখে কার্যত কেন্দ্রের দাবি নস্যাৎ করেন কৃষকরা। তার পাশাপাশিই তাঁরা জানিয়েছেন, আগামী ১৪ ডিসেম্বর দেশ জুড়ে ধরনার ডাক দিয়েছেন তাঁরা। সহ্গে রয়েছে দিল্লি ঘেরাওয়ের পরিকল্পনা।












Click it and Unblock the Notifications