দেশের নাম ধুলোয় মেশাচ্ছে বিজেপি-আরএসএস! মোদীকে 'একনায়ক' খোঁচা রাহুলের

আন্তর্জাতিক মহলের কাছে দেশের নাম ধুলোয় মেশাচ্ছে বিজেপি-আরএসএস। কৃষক বিক্ষোভ নিয়ে রিহানা ও গ্রেটা থুনবার্গের উদ্বেগ প্রসঙ্গে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এ ভাবেই তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল এ বিষয়ে বলেছেন, 'দিল্লিকে ঘিরে রেখেছে কৃষকরা। তাঁরাই আমাদের বাঁচিয়ে রেখেছেন। কেন দিল্লি যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে? কেন আমরা তাঁদের ভয় দেখাচ্ছি, মারছি? কেন সরকার তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করছে না? এই সমস্যা দেশের জন্য ভালো নয়।'

কৃষক সমস্যা যত দ্রুত সম্ভব মেটানো উচিত

কৃষক সমস্যা যত দ্রুত সম্ভব মেটানো উচিত

বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কৃষক সমস্যা যত দ্রুত সম্ভব মেটানোর জন্য সরকারের কাছে আর্জি জানালেন তিনি। এ দিন রাগা বলেন, 'ভারতের সুখ্যাতিতে চরম আঘাত লেগেছে। বিজেপি-আরএসএস আমাদের আন্তর্জাতিক সম্পর্ককে নষ্ট করে দিয়েছে।' রাহুল গান্ধীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার ভারতের সমস্ত সম্পদ মোদীর বন্ধুদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে৷

এই আইন প্রত্যাহার করা উচিত

এই আইন প্রত্যাহার করা উচিত

এদিন প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে রাহুল বলেছেন, 'প্রধানমন্ত্রী বলছেন ২ বছরের জন্য আইন স্থগিত রাখার প্রস্তাব এখনও টেবিলে রয়েছে। এর মানে কী? হয় আপনি বিশ্বাস করেন যে এই আইন প্রত্যাহার করা উচিত, নয় আপনি তা মানেন না। কৃষকদের কথা শোনা উচিত সরকারের।' বর্তমান পরিস্থিতিতে এই রাহুলের এই টুইট তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের৷

অধিকাংশ একনায়কেরই নামের আদ্যক্ষর 'এম' দিয়ে শুরু হয় কেন?

অধিকাংশ একনায়কেরই নামের আদ্যক্ষর 'এম' দিয়ে শুরু হয় কেন?

এদিকে এদিন অপর এক টুইটে রাহুল প্রশ্ন তোলেন, অধিকাংশ একনায়কেরই নামের আদ্যক্ষর 'এম' দিয়ে শুরু হয় কেন? যদিও হঠাৎ করে এই প্রশ্ন কেন, তার ব্যাখ্য়া দেননি রাহুল৷ বুধবার টুইটারে রাহুল লেখেন, 'অধিকাংশ একনায়কেরই নামের অদ্যক্ষর 'এম' দিয়ে শুরু হয় কেন? মার্কোস, মুসোলিনি, মিলোসেভিক, মোবুতু, মুশারফ, মিকোম্বেরো৷'

স্বৈরতন্ত্রের অভিযোগ

স্বৈরতন্ত্রের অভিযোগ

কেন্দ্রের বর্তমান সরকারের বিরুদ্ধে বারবার স্বৈরতন্ত্রের অভিযোগ তুলেছেন রাহুল৷ কৃষকদের ট্রাক্টর মিছিলে হিংসার পর তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নির্দেশে অসংখ্য টুইটার অ্য়াকাউন্ট সাময়িক ব্লক করে দেয় টুইটার কর্তৃপক্ষ৷ অভিযোগ ছিল, ওইসব অ্য়াকাউন্ট থেকে কৃষক আন্দোলন ও ট্রাক্টর মিছিল সংক্রান্ত পোস্ট করা হয়েছে৷ এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের তুমুল সমালোচনা করেন রাহুল৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+