অভিজিৎকে নোবেল জয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে 'মোদিনমিক্স'-কে কটাক্ষ রাহুলের
দ্বিতীয় বাঙালি হিসাবে অর্থনীতিতে নোবেল পাওয়ার পর থেকেই প্রাংসায় ভেসেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রাজনীতিবিদ থেকে শুরু করে ভারতের সর্ব স্তরের মানুষ। অভিনন্দন জানান, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
দ্বিতীয় বাঙালি হিসাবে অর্থনীতিতে নোবেল পাওয়ার পর থেকেই প্রাংসায় ভেসেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রাজনীতিবিদ থেকে শুরু করে ভারতের সর্ব স্তরের মানুষ। অভিনন্দন জানান, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। টুইট করে অভিজিতের প্রশংসা করেন রাহুল। পাশাপাশি কেন্দ্রকে ফের একবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন রাহুল। 'মোদিনমিক্স' দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে বলেও কটাক্ষ করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

টুইটে রাহুল লেখেন, "নুন্যতম আয় যোজনার মাধ্যমে দারিদ্র দূরিকরণ ও দেশের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন অভিজিৎ। তবে এই মুহূর্তে দেশে মোদিনমিক্স চলছে। এটি দেশের অর্থনীতিকে ধ্বংস কের দিচ্ছে। পাশাপাশি দেশে দরিদ্রের সংখ্যা বেড়েই চলেছে।"
এদিকে রাহুল গান্ধীর এই টুইটের তীব্র নিন্দা করেন বিজেপি নেতা অমিত মালভিয়া। টুইট করে রাহুল গান্ধীর সমালোচনা করেন তিনি। টুইট করে তিনি লেখেন, "রাহুল গান্ধী অভিজিতের এই নোবেল জয়কে রাজনৈতিক রঙ দিচ্ছেন। অভিজিৎকে শুভেচ্ছা জানানোর পরিবর্তে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হচ্ছেন তিনি। রাহুল গান্ধীর পক্ষে কাউকে সম্মান প্রদান করা খুব কঠিন। তিনি কখনও তা পারবেন বলে আমি মনেও করি না।"
গতকাল নোবেল প্রাপক হিসাবে অভিজিতের নাম ঘোষণার পর তাঁকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, "অর্থনীতিতে নোবেল পাওয়ার জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। দারিদ্র্য বিমোচনে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।" সেই প্রসঙ্গ টেনে এনে মালভিয়া লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন যে অভিজিৎ তাঁর সমালোচক। তবুও নোবেল পাওয়ার জন্য অভিজৎকে অভিনন্দন জানান তিনি।"
উল্লেখযোগ্য বিষয়, কংগ্রেস সহ সব বিরোধী রাজনৈতিক দলই চলতি বছরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মোদী সরকারের বিরুদ্ধে হাতিয়ার করে অভিজিতের নুন্যতম আয় যোজনা সম্পর্কিত গবেষণাকে।
-
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications