'লাদাখে জমি কেড়ে নিচ্ছে চিন, এটাও কি ইশ্বরের কাজ!' ফের মোদীকে খোঁচা রাহুলের
'লাদাখে জমি কেড়ে নিচ্ছে চিন, এটাও কি ইশ্বরের কাজ!' ফের মোদীকে খোঁচা রাহুলের
লাদাখ ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে লিখেছেন লাদাখকেও ঈশ্বরের কর্ম বলে মনে করেন মোদী সরকার। প্রসঙ্গত উল্লেখ্য করোনা পরিস্থিতিতে দেশের ডিজিপি বৃদ্ধি তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিকে ঈশ্বরের কর্ম বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

রাহুলের খোঁচা
লাদাখে ভারতের জমি ছিনিয়ে নিচ্ছে চিন। কী করছে মোদী সরকার। চিনাদের কাছ থেকে দেখের ভূখণ্ড দখল মুক্ত করার কোনও ভাবনা চিন্তা করছেন? নাকি সেটাকেও ঈশ্বরের কাজ বলে ভেবে নিয়েছেন তাঁরা। শুক্রবার টুইটে মোদী সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ঘোরাল হচ্ছে লাদাখ পরিস্থিতি
লাদাখ পরিস্থিটি ক্রমশ জটিল হয়ে উঠছে। শনিবার পরিস্থিতি পর্যালোচনায় তিন সেনা প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিপিন রাওয়াতকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠকে লাদাখই যে ছিল তাঁদের মূল আলোচ্য বিষয় তা আর বলার অপেক্ষা রাখে না।

মস্কোয় বৈঠক
গতকাল মস্কোয় দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাতে লাদাখে যেকোনও মূল্যে স্থিতাবস্থা ফেরানোর বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। চিনের পক্ষ থেকে ৫ পয়েন্টে স্থিতাবস্থা ফেরানোর আলোচনা হলেও বাস্তবে তার কোনও উদ্যোগ সীমান্তে দেখা যাচ্ছে না।

সেনা তৎপরতা জোরদার
সেনা তৎপরতা জোরদার করা হয়েছে লাদাখে। চিন সেনা গতিবিধি বাড়িয়েেছ। লাদাখের প্যাংগং সো হ্রদের দক্ষিণ তীরে এবং রাচেন লা পাসের কাছে বিশেষ করে সেনা বাড়িয়েছে বেজিং। লালফৌজের রক্তচক্ষুর মোকাবিলায় ভারতীয় সেনাও তৎপর হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications