বিজেপির ফ্রি করোনা ভ্যাকসিনের ভোট প্রতিশ্রুতি, কী বললেন রাহুল গান্ধী ?
বিজেপির ফ্রি করোনা ভ্যাকসিনের ভোট প্রতিশ্রুতি, কী বললেন রাহুল গান্ধী ?
ক্ষমতায় এলে বিহারের বাসিন্দাদের বিনামূল্যে করোনা ভাইরাস ভ্যাকসিন দেবে বিজেপি। ইস্তেহারে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহরা। তাই নিয়ে প্রবল আক্রমণ শানিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী আক্রমণ শানিয়ে বলেছেন, করোনা ভ্যাকসিন কবে আসছে এবার জানা যাবে সব রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ দেখে। বিজেপিই একমাত্র রাজনৈতিক দল যে করোনা ভ্যাকসিনকে ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে আগেই আক্রমণ করেছে কংগ্রেস।

রাহুলের আক্রমণ
বিহারে বিজেপির ভোট প্রতিশ্রুতি নিয়ে এক প্রকার ফুঁসে উঠেছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আক্রমণ শানিয়ে বলেছেন এবার করোনা ভ্যাকসিন কবে দেশে আসছে তা জানা যাবে রাজ্যগুলির বিধানসভা ভোটের দিন ৭েখলেই। কারণ বিজেপি করোনা ভ্যাকসিনকে ভোটের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

বিজেপির ভোট প্রতিশ্রুতি
বিহারে বিধানসভা ভোটে ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। তাতে বিহারে ভোটে জিতলে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছে বিজেপি। করোনা ভ্যাকসিনকে ভোট প্রতিশ্রুতি হিসেবে ব্যবহার করছে বিজেিপ। এই নিয়ে নতুন করে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে দেশে।

তামিলনাড়ু সরকারের ঘোষণা
এদিকে বিজেপির ইস্তেহার ঘোষণার পরেই তামিলনাড়ুর সরকার ঘোষণা করেছে গোটা রাজ্যের বাসিন্দাদেক বিনামূল্যে করোনা ভাইরাস দেবে এডিএমকে সরকার। করোনা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করা হচ্ছে। সেটা হাতে এলেই রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য আর কয়েক মাস পরেই
তামিলনাড়ুেতও বিধানসভা ভোট।

বিজেপির আক্রমণ
বিজেপি পাল্টা আক্রমণ করে বিজেপি বলেছে স্বাস্থ্য রাজ্যের অধিকারে রয়েছে। স্বাস্থ্য নিয়ে যেকোনও রাজ্য নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে এর মধ্যে আলাদা কোনও রাজনীতির জায়গায় নেই। সেকারণেই নাকি বিহারে এই ভোট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications