'আমার নাম সাভারকার নয়', বিজেপিকে পালটা দিলেন প্রাক্তন এই সাংসদ
Rahul Gandhi Disqualified: মোদী পদবী বিতর্কে গত কয়েকদিন আগেই রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে গুজরাতের একটি আদালত। আর এরপরেই শুক্রবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যায়। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী।

আর সেখান থেকেই কড়া ভাষায় একযোগে মোদী এবং আদানিকে আক্রমণ শানান তিনি। এমনকি ভয় পেয়েই কণ্ঠরোধের চেষ্টা বলেও দাবি করা হয়েছে।
তবে মোদী পদবী নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন ক্ষমা চাইলেন না রাহুল গান্ধী। সেই প্রসঙ্গে তাঁর দাবি, আমার নাম সাভারকার নয়। আমার নাম গান্ধী! গান্ধী কারোর কাছে ক্ষমা চায় না বলেও চাঞ্চল্যকর মন্তব্য সোনিয়া-পুত্রের। সংবাদসংস্থা এএনআইকে ইতিমধ্যে একটি ভিডিও শেয়ার করেছে।
সেখানে এক সংবাদকর্মীর প্রশ্ন, বিজেপির তরফে বারবার প্রশ্ন তোলা হচ্ছে যে আপনি বিদেশে গিয়ে ভাষণ দিয়েছেন। আর সেজন্যে ক্ষমা চাওয়ার কথাও বলছেন তাঁরা। এমনকি আদালতের সামনেও ক্ষমা না চাওয়ার কথা তোলা হচ্ছে! এই বিষয়ে রাহুল গান্ধী কি ভাবছে? আর সেই জবাব দিতে গিয়েই কংগ্রেস নেতা বলেন, গান্ধী কারোর কাছে ক্ষমা চায় না।
#WATCH मेरा नाम सावरकर नहीं है, मेरा नाम गांधी है। गांधी किसी से माफी नहीं मांगता: कांग्रेस नेता राहुल गांधी pic.twitter.com/2IdoDVmbsC
— ANI_HindiNews (@AHindinews) March 25, 2023
আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই রাহুল বলেন, সংসদ ভবনে আমি কতবার বলেছি আমাকে বলতে দিন। এমনকি একবার বলতে দেওয়ার আবেদনও জানিয়েছি। দুবার চিঠি দিয়েছি। এমনকি ব্যক্তিগত ভাবেও স্পিকারের সঙ্গে দেখা করেছি বলে এদিন জানান প্রাক্তন এই সাংসদ। প্রতি ক্ষেত্রেই সংসদে যাতে বলতে দেওয়া হয় সেই আবেদন রেখেছি।
কিন্তু প্রতিবারেই তিনি হেসে জানিয়েছেন যে এই বিষয়ে তাঁর কিছুই করার নেই। কিন্তু তিনিই যদি না পারেন তাহলে সে কাজ কে করতে পারবেন? প্রশ্ন রাহুলের। তবে এই বিষয়ে হয়তো মোদীকে প্রশ্ন করা উচিৎ ছিল বলে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি।
তবে এই বিষয়ে তাঁর যে কিছুই যায় আসে না তা স্পষ্ট মরে দিয়েছেন। রাহুলের মতে, আমি সংসদে থাকি কিংবা না তাতে কিছু সমস্যা নেই। আমি প্রশ্ন করব। এমনকি আদানি এবং মোদীর কি সম্পর্ক তা নিয়েও আওয়াজ তুলব বলে এদিন জানান কংগ্রেসের প্রাক্তন এই সাংসদ। তাঁর মতে, গণতন্ত্রের জণ্যে এই লড়াই জারি থাকবে।
Recommended Video
অন্যদিকে সংসদ পদ চলে যাওয়াতে তাঁর কোনও আক্ষেপ নেই বলে জানান রাহুল গান্ধী। তাঁর দাবি, "আমি সত্য ছাড়া আর কিছুতে আগ্রহী নই।" এমনকি আমি শুধুই সত্য কথা বলি। আর এটাই আমার কাজ। আর তা জারি রাখব বলে জানান কংগ্রেসের বরখাস্ত এই সংসদ।












Click it and Unblock the Notifications