তালি বাজিয়ে সমস্যা মিটবে না, করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ রাহুল গান্ধীর
তালি বাজিয়ে সমস্যা মিটবে না, করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ রাহুল গান্ধীর
করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের আর্থিক পরিস্থিতি যে সংকটে পড়েছে সেকথা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি মোকাবিলায় তাই তিনি ফিনান্সিয়াল রেসপন্স টাস্ক ফোর্স গঠন করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ যথেষ্ট নয়। তাই তালি বাজিয়ে বা ঘণ্টা বাজিয়ে জরুরি পরিষেবাদানরীদের যে ধন্যবাদ জানানোর কথা মোদী বলেছেন, তার সমালোচনায় রাহুল গান্ধী বলেন শুধু তালি বাজালেই সমস্যা মিটবে না।

অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাহুলের
করোনা ভাইরাস সংক্রমণে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন শুধু তািল বাজালেই সমস্যা মিটবে না। দেশের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটে। তিনি বলেছেন তালি বাজিয়ে দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনও সুরহা হবে না। তাঁরা গভীর সংকটের মধ্যে রয়েছে। সরকারের উচিত অবিলম্বে কিছু জরুরি পদক্ষেপ করা। ঋণ মকুব করে বা কর কমিয়ে তাঁদের কিছুটা রেহাই দেওয়া উচিত সরকারের। এমনই মনে দাবি করেছেন রাহুল গান্ধী।

জরুরি পরিষেবা দানকারীদের ধন্যবাদ
২২ মার্চ দেশ জুড়ে জনতা কার্ফু পালন করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই জনতা কার্ফুতে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কাউকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। বিকেল ৫টা নাগাদ বাড়ির দরজায়, ছাদে , জানলায় অথবা বারান্দায় দাঁড়িয়ে জরুরি পরিষেবা দানকারীদের ধন্যবাদ জানানোর অনুরোধ করা হয়েছে।

ফিনান্সিয়াল রেসপন্স টাস্ক ফোর্স গঠন
করোনা সংক্রমণের কারণে দেশে যে কঠিন আর্থিক পরিস্থিিত তৈরি হয়েছে তার জন্য ফিনান্সিয়াল রেসপন্স টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে এই টাস্ক ফোর্স কাজ করবে। কোন পরিস্থিতি কী আর্থিক পদক্ষেপ করতে হবে সেটা ঠিক করবে এই টাস্ক ফোর্স।












Click it and Unblock the Notifications