নীরবতা ভেঙে প্রশ্নের মুখোমুখি হন, মোদীর উদ্দেশে কটাক্ষের তির রাহুল গান্ধীর

চুপ না থেকে দেশবাসীর প্রশ্নের উত্তর দিন। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। কংগ্রেস সাংসদের অভিযোগ, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নীরব দর্শকের ভূমিকায় দেখা যায়। দেশবাসী অনেক প্রশ্নের উত্তর চেয়ে তাকিয়ে রয়েছে মোদীর দিকে।

একা জনগণের উদ্দেশে হাত নাড়ানো বন্ধ করুন

একা জনগণের উদ্দেশে হাত নাড়ানো বন্ধ করুন

সম্প্রতি রোটাংয়ে অটল টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন, 'টানেলে দাঁড়িয়ে একা একা জনগণের উদ্দেশে হাত নাড়ানো বন্ধ করুন। নীরবতা ভেঙে, প্রশ্নের মুখোমুখি হন। দেশবাসী অনেক প্রশ্নের উত্তর চায় আপনার কাছে।'

কংগ্রেসের তরফে 'খেতি বাঁচাও' যাত্রার ডাক

কংগ্রেসের তরফে 'খেতি বাঁচাও' যাত্রার ডাক

সম্প্রতি নতুন কৃষি আইনের বিরোধিতা করে কংগ্রেসের তরফে 'খেতি বাঁচাও' যাত্রার ডাক দেওয়া হয়। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, 'আমাদের যাত্রা নরেন্দ্র মোদী সরকারের 'কালো আইন'-এর বিরুদ্ধে।' গতকালই এই আন্দোলনের অংশ হিসাবে পাঞ্জাব থেকে বিজেপি শাসিত হরিানায় ঢোকেন রাহুল গান্ধী।

নতুন এই আইন খাদ্য সুরক্ষা ধ্বংস করবে

নতুন এই আইন খাদ্য সুরক্ষা ধ্বংস করবে

তিনি আরও ববেন, 'নতুন এই আইন খাদ্য সুরক্ষা ও দেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। বর্তমানে প্রচলিত ব্যবস্থা একবার ভেঙে গেলে পরবর্তীকালে আর কোনও উপায় থাকবে না পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনার।'

একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছেন রাহুল

একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছেন রাহুল

এর আগেও করোনা মোকাবিলা, পরিযায়ী শ্রমিক, লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা, দেশে বেকারত্ব বৃদ্ধি ইত্যাদি একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+