মোদী-শাহ কল্পনার জগতে বাস করেন, কটাক্ষ রাহুলের

অমিত শাহ ও নরেন্দ্র মোদী কল্পনার জগতে থাকেন। আজ কেরলে এক জনসভা থেকে বেরিয়ে এই কথা বলেন রাহুল গান্ধী। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যে মোদী-শাহের কারণেই দেশের অর্থনীতির এরকম বেহাল দশা।

অমিত শাহ ও নরেন্দ্র মোদী কল্পনার জগতে থাকেন। আজ কেরলে এক জনসভা থেকে বেরিয়ে এই কথা বলেন রাহুল গান্ধী। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যে মোদী-শাহের কারণেই দেশের অর্থনীতির এরকম বেহাল দশা।

গতকালও বিজেপিকে আক্রমণ কেরছিলেন রাহুল

গতকালও বিজেপিকে আক্রমণ কেরছিলেন রাহুল

গতকালও সরকারকে তোপ দেগেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, 'চিদাম্বরমের ১০৬দিনের কারাবাসকে প্রতিহিংসামূলক ও প্রতিশোধ নেওয়ার মাধ্যম ছিল।' ১০৬ দিন পর বুধবার প্রথমবার তিহার থেকে মুক্তি পান প্রাক্তন অর্থমন্ত্রী। এই বিষয়ে রাহুল বলেন, 'আমি আনন্দিত যে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছে। আমি বিশ্বাস করি যে তিনি নিরপেক্ষ বিচারে নিজের নির্দোষতা প্রমাণ করতে সক্ষম হবেন।'

আজ সরকারকে আক্রমণ করেন চিদাম্বরমও

আজ সরকারকে আক্রমণ করেন চিদাম্বরমও

এদিকে শুধু রাহুল নন, জেল থেকে বেরিয়েই আজ সরকারকে একের পর এক আক্রমণ শানিয়েছেন চিদাম্বরম। এদিন এক প্রেসকন্ফারেন্সে চিদাম্বরম দাবি করেন, মোদী সরকার জানেইনা অর্থনীতি নিয়ে কী করতে হবে। নিজেদের অবস্থানে গোঁড়ামির জন্য আজ এই সরকার ভারতের অর্থনীতিকে নামিয়ে এনেছে । এবিষয়ে তিনি সরকারের 'কর সংক্রান্ত সন্ত্রাসবাদ', 'ভুল জিএসটি',' নোট বাতিল',' সংরক্ষণ'এর সমালোচনা করেন।

'অর্থনীতি ধ্বংস করছে বর্তমান সরকার'

'অর্থনীতি ধ্বংস করছে বর্তমান সরকার'

পি চিদাম্বরম দাবি তোলেন , আর্থনীতিতে ৫ শতাংশে নামিয়ে এনেছে মোদী সরকার। আর তারপরও চুপ মোদী সরকার। তিনি বলেন, বিভিন্ন অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, এই সরকার ' অর্থনীতির অপদার্থ ম্যানেজার' । এপ্রসঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, মোদী সরকার যদি সাহায্য চায়,তাহলে তাঁরা এগিয়ে আসতে পারেন। কারণ বর্তমানে দেশের যা আর্থিক অবস্থা তাতে, কংগ্রেস সহ কয়েকটি দলই একমাত্র সংকট মোচন করতে পারে। তাঁর দাবি, বিজেপির পক্ষে আর্থিক সংকট মোচন করা সম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+