প্রিয়াঙ্কার স্বামী রবার্ট পেলেন স্বস্তি, আগাম জামিন মঞ্জুর করল পাতিয়ালা হাউস কোর্ট
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভগ্নিপতি রবার্ট ভদরার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল নয়াদিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভগ্নিপতি রবার্ট ভদরার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল নয়াদিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি কর্তৃক দায়ের করা একটি মানি-লন্ডারিং মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন রবার্ট।

এই আবেদনে রবার্ট ভদরা দাবি করেছিলেন, তিনি একজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী নাগরিক। তিনি আইনভঙ্গ করে কিছু করেননি। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাই তাঁর আগাম জামিন মঞ্জুর করা হোক। আদালত তা মঞ্জুর করলে আপাত স্বস্তি পান রবার্ট ভদরা।
লন্ডনের একটি সম্পত্তি ক্রয় নিয়ে মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছিল প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্টের বিরুদ্ধে। ১২, ব্রায়ানস্টন স্কোয়ারের ওই সম্পত্তির মূল্য ১.৯ মিলিয়ন পাউন্ড, যা ভদরার মালিকানাধীন। মামলার বাদী মনোজ অরোরাও আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। তিনি জানান ৬ ফেব্রুয়ারি তিনি ইডি তদন্তের মুখোমুখি হবেন।
তিনি উপস্থিত হয়ে জানান তদন্তে সমস্তরকম সাহায্য করতে তিনি প্রস্তুত। এরপরই ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালতের নির্দেশে অরোরাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। তিনি এর আগে আদালতে অভিযোগ করেছিলেন এনডিএ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications