Rahul Gandhi: মোদী রক্ষক নন, বিশ্বাসঘাতক! মণিপুর প্রধানমন্ত্রীর জন্য ভারত নয়: রাহুল গান্ধী
Rahul Gandhi: তিনি রক্ষক নন, বিশ্বাসঘাতক। মণিপুর নিয়ে ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি আরও বলেন, তাঁর এক মা এখানে বসে আছেন। মণিপুরে আরও এক মাকে খুন করা হয়েছে। তিনি বলেন ভারতীয় সেনাবাহিনী চাইলে একদিনের মধ্যে মণিপুরে শান্তি ফিরেয়ে আনতে পারে।
রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বলেন, তিনি ভারতমাতার রক্ষক নন। ভারত মাতার ঘাতক। একজন বিশ্বাসঘাতক। তিনি বলেন সরকার মণিপুরে শান্তি চায় না। নরেন্দ্র মোদী দেশের কথা শোনেন না বলেও মন্তব্য করেন তিনি। রাহুল গান্ধী বলেন, মণিপুরে বিজেপির রাজনীতি ভারতকে হত্যা করেছে।

অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী বলেন, তিনি(মোদী) মণিপুরে ভারতকে হত্যা করেছেন। মণিপুরে ভারতকে হত্যা করা হয়েছে। রাহুল গান্ধীর এই মন্তব্যের পরে বিজেপির তরফে রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়।
রাহুল গান্ধী বলেন ভারতের একটি কণ্ঠস্বর রয়েছে, ঘৃণা দূর করতে হবে। কয়েকদিন আগে তিনি(রাহুল) মণিপুরে গেলেও প্রধানমন্ত্রী আজ পর্যন্ত মণিপুর সফর করেননি। কারণ মণিপুর তাদের জন্য ভারতের নয়। আজ মণিপুর আর মণিপুরে নেই, বলে রাহুল।
এদিন অনাস্থা প্রস্তাব নিয়ে ভাষণের শুরুতেই রাহুল গান্ধী অধ্যক্ষের উদ্দেশে বলেন, প্রথমেই তিনি তাঁকে (ওম বিড়লা) ধন্যবাদ জানাচ্ছেন, লোকসভার সাংসদ হিসেবে পুনর্বহালের জন্য। তিনি বলেন, বিজেপির বন্ধুদের ভয় পাওয়ার কোনও কারণ নেই, কারণ তার বক্তৃতা আদানিকে কেন্দ্র করে নয়।
এদিন রাহুল গান্ধী নিজের বক্তব্য রেখে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে বেরিয়ে পড়েন। সেই সময় পাল্টা জবাব দেওয়া শুরু করেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি প্রশ্ন করেন, ভারত হত্যা নিয়ে সংসদে এত হাতে তালি কেন? মণিপুর দেশের অবিচ্ছেদ্য অংশ। মণিপুর কখনও বিভক্ত ছিল না, নেই এবং হবেও না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications