'প্রধানমন্ত্রী ভদ্রতা জানেন না', মোদীর 'টিউবলাইট' কটাক্ষের পাল্টা রাহুলের

বৃহস্পতিবার সংসদে বিরোধীদের 'টিউবলাইট' বলেকটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নরেন্দ্র মোদীর সেই মন্তব্যের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী আজ বলেন, 'প্রধানমন্ত্রীদের পদমর্যাদা অনুযায়ী একটি নির্দিষ্ট আচরণ থাকা উচিত। তবে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তা করতে ব্যর্থ। তিনি কীভাবে ভদ্রতা ব্যবহার করতে জানেন না।'

প্রধানমন্ত্রী মোদীর টিউব লাইট কটাক্ষ

প্রধানমন্ত্রী মোদীর টিউব লাইট কটাক্ষ

প্রসঙ্গত বৃহস্পতিবার সংসদে বক্তৃতা রাখার সময় রাহুল গান্ধীকে টিউব লাইট বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বস্তুত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন তাঁর বিরোধিতা করতে ওঠেন অধীর রঞ্জন চৌধুরী। তখন অধীর চৌধুরীকে বসে যেতে বলে প্রধানমন্ত্রী যখন আবার নিজের ভাষণ শুরু করতে যান তখন রাহুল গান্ধী অধীর চৌধুরীর সমর্থনে বলতে ওঠেন। তখন প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, 'আমি ২০-৪০ মিনিট ধরে বলছি। কিন্তু কারেন্ট পৌঁছাতে এতক্ষণ লাগল। অনেক সময় টিউব লাইট এরকম হয়ে থাকে।'

রাহুলের 'মোদীকে ডান্ডা পেটা' মন্তব্যের পাল্টা দেন মোদী

রাহুলের 'মোদীকে ডান্ডা পেটা' মন্তব্যের পাল্টা দেন মোদী

এর আগে বৃহস্পতিবার সংসদে রাহুলের করা 'মোদীকে ডান্ডা পেটা' মন্তব্য নিয়ে মোদী নিজেই কটাক্ষ করেন কংগ্রেস সাংসদকে। তিনি বলেন, 'আমি শুনলাম যে এক কংগ্রেস নেতা (রাহুল গান্ধী) গতকাল বলেন যে মোদীকে ৬ মাসের মধ্যে দেশের যুব সমাজ ডান্ডা পেটা করবে। আমি এই মন্তব্য শোনার পর সিদ্ধান্ত নিয়েছি যে আমার সূর্য নমস্কারের সময় বাড়িয়ে দেব। এতে আমার পিঠ আরও মজবুত হবে। আমি এমনিতেও এখন গালি-প্রুফ হয়ে গিয়েছি।'

'মোদীকে ডান্ডা পেটা' মন্তব্যের জেরে আজও উত্তাল হয় সংসদ

'মোদীকে ডান্ডা পেটা' মন্তব্যের জেরে আজও উত্তাল হয় সংসদ

এদিকে আজও রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়ে উত্তাল হয় সংসদ। আজ লোকসভায় প্রশ্ন-উত্তর পর্ব চলাকালীন রাহুল গান্ধী একটি প্রশ্ন করতে উঠলে তাঁকে বাধা দিয়ে হর্ষ বর্ধন বলেন, 'রাহুল গান্ধী কিছু বলার আগে আমি তাঁর প্রধানমন্ত্রীকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের কড়া নিন্দা জানাতে চাই।' এরপরই কংগ্রেসের সাংসদরা হর্ষ বর্ধনের বিরুদ্ধে গলা চড়াতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অধিবেশন মুলতুবি ঘষণা করে দেওয়া হয়।

বিতর্কের সূত্রপাত

বিতর্কের সূত্রপাত

বিতর্কের সূত্রপাত দিল্লির এক নির্বাচনী জনসভা থেকে। কংগ্রেসের পক্ষে সেই জনসভায় ভাষণ দিচ্ছিলেন রাহুল গান্ধী। সেখানেই রাহুল গান্ধী বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, 'প্রধানমন্ত্রী বাড়ি থেকে বেরোতে পারবেন না। যুব সমাজ তাঁকে লাঠি পেটা করবে আর তাঁকে বুঝিয়ে দেবে যে এই দেশ এগিয়ে যেতে পারবেন না চাকরির সুযোগ না বাড়ালে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+