দেশবাসীকে দশেরার শুভেচ্ছা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর

গোটা দেশে আজ মহাসমারোহে উদযাপিত হচ্ছে দশেরা বা বিজয়া দশমী। এই উপলক্ষ্যে দেশবাসীকে বিজয়া দশমী বা দশেরার শুভেচ্ছা জানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

গোটা দেশে আজ মহাসমারোহে উদযাপিত হচ্ছে দশেরা বা বিজয়া দশমী। এই উপলক্ষ্যে দেশবাসীকে বিজয়া দশমী বা দশেরার শুভেচ্ছা জানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। টুইট করে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, দুষ্টের দমন আর সত্যর জয় দশেরার এই সত্যিটা আমাদের সকলেরই জানা। আজ আমরা সেই সত্যের জয়ে বিশ্বাস রেখেই আজকের দিনটা উদযাপন করব। দেশের সকলকে দশেরার শুভেচ্ছা জানাই। সকলের দিনটা আনন্দে কাটুক।

দেশবাসীকে দশেরার শুভেচ্ছা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর

দশেরার শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি রাবণ বধের একটি গ্রাফিক্সও টুইটারে শেয়ার করেছেন রাহুল। তাতে দেখা যাচ্ছে দশ মাথাওয়ালা রাবণ করে তীর মেরে বধ করা হচ্ছে। গোটা দেশের অপশক্তি এভাবেই বিনাশ হোক এটাই তিনি কামনা করেছেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও বিজয়া দশমী এবং দশেরার শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। তিনি টুইটে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন দশমীকে অন্যায়ের উপর ন্যায়েজ জয়ের উ‌ৎসব হিসেবে উদযাপন করা হয়ে থাকে। সেই সত্যের জয়ের শুভেচ্ছা রইল সকলের জন্য।

কংগ্রেসের তরফ থেকেও দেশবাসীকে বিজয়া দশমী বা দশেরার শুভেচ্ছা জানানো হয়েছে। দলের টুইটারের টুইট করে শুভেচ্ছা জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+