দেশের অর্থনীতির সর্বনাশ দশার জন্য দায়ী মোদী সরকার, পাঁচ গ্রাফ তুলে ধরে আক্রমণ রাহুলের

দেশের অর্থনীতির সর্বনাশ দশার জন্য দায়ী মোদী সরকার, পাঁচ গ্রাফ তুলে ধরে আক্রমণ রাহুলের

করোনা সংক্রমণ যখন হু হু করে বাড়ছে দেশে। ঠিক তখনই মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লকডাউন ব্যর্থ অভিযোগ করে দেশের অর্থনীতির পাঁচটি গ্রাফ তুলে ধরেছেন রাহুল। তাতে দেশের ভেেঙ পড়া অর্থনীতির ছবি জনগণের সামনে তুলে ধরেছেন তিনি।

 দেশের ধসে পড়া অর্থনীতির দায় মোদীর

দেশের ধসে পড়া অর্থনীতির দায় মোদীর

করোনা লকডাউনের সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা ফুটে বেরোচ্ছে দেশের অর্থনীতিতে। দীর্ঘ সময় দেশের অর্থনীতি থমকে থাকায় বিপর্যয় নেমে এসেছে দেশে। মোদী সরকারের বিরুদ্ধে লকডাউন নিয়ে এই ভাষাতেই আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশের অর্থনীিতকে এক কথায় ধ্বংস করে দিয়েছে মোদী সরকার এমনই অভিযোগ রাহুলের।

ধুঁকছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প

ধুঁকছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প

লকডাউনের প্রথম থেকেই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কংগ্রেস। একাধিকবার দেশের এই দুই শিল্প ক্ষেত্রে বিশেষ অনুদান ঘোষণার দাবি জানিয়ে এসেছিলেন রাহুল সোনিয়ারা। সেকথায় কর্ণপাল করেনি মোদী সরকার। যার ফল ভোগ করতে হচ্ছে দেশের অর্থনীতিতে। অর্থাভাবে একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঝাঁপ ফেলেেছ।

 আম জনতা ক্ষুব্ধ

আম জনতা ক্ষুব্ধ

রাহুল গান্ধী টুইটে লিখেছেন, লকডাউনের কারণে সবচেয়ে সংকটে রয়েছেন আম জনতা। তাঁদের হাতে নগদ অর্থের যোগান বন্ধ হয়ে গিয়েছে। যার ফরে বড় ধাক্কা এসেছে অর্থনীতিতে। এই পরিস্থিতিকে 'ডিমন ২.০' বলে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। এর আগেও কংগ্রেস সাধারণ মানুষের হাতে নগদ টাকা দেওয়ার দাবি জানিয়েছিল।

 সংকটে পরিযায়ী শ্রমিকরা

সংকটে পরিযায়ী শ্রমিকরা

লকডাউনের কারণে দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছে। বেকারত্ব হু হু করে বেড়ে গিেয়ছে। আর মোদী সরকার ঋণ দেওয়ার প্রকল্প ঘোষণা করে দেশ বাসীর মন ভোলানোর চেষ্টা করছে। ঋণ নির্ভর আর্থিক প্যাকেজে মানুষ মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। ব্যর্থ লকডাউনের সাক্ষী থাকতে বাধ্য হয়েছে গোটা দেশ। অভিযোগ রাহুলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+