দেশের যুবদের ভবিষ্যৎ নষ্ট করছেন মোদী-অমিত শাহ, আক্রমণ রাহুলের
ফের মোদী-অমিত শাহের বিরুদ্ধে ফুঁসে উঠলেন রাহুল গান্ধী। রবিমার রামলীলা ময়দানে মোদীর সভার পরে সুর চড়িয়েছেন তিনি।
ফের মোদী-অমিত শাহের বিরুদ্ধে ফুঁসে উঠলেন রাহুল গান্ধী। রবিমার রামলীলা ময়দানে মোদীর সভার পরে সুর চড়িয়েছেন তিনি। দেশের যুবাদের ভবিষ্যৎ মোদী এবং অমিত শাহরা নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এই দুই নেতা দেশ ভাগের রাজনীতি করছেন বলেও আক্রমণ শানিয়েছেন তিনি।

টুইটে মোদী সরকারের সমালোচনা করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি লিখেছেন, দেশে কাজ নেই যুবাদের। কর্মসংকট বাড়ছে। তারউপরে বিভেদের রাজনীতি করে দেশের যুবসম্প্রদায়ের ভবিষ্যত একেবারে শেষ করে দিয়েছেন মোদী এবং অমিত শাহ। তাই এই ঘৃণা আর বিভেদের রাজনীতিকে পরাস্ত করতে হবে ভালবাসা দিয়ে। লড়াই না করে একে অপরকে ভালবাসলেই মোদী অমিত শাহদের যোগ্য জবাব দেওয়া হবে বলে টুইটে লিখেছেন রাহুল গান্ধী।
রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে কংগ্রেসকে শহুরে নকশাল বলে আক্রমণ করেছেন। দেশে হিংসা ছড়ানোর নেপথ্যে কাজ করছে কংগ্রেস এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। তারপরেই রাহুল গান্ধী টুইটে মোদী, অমিত শাহের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছেন।












Click it and Unblock the Notifications