'মোদী শুধু নিজের বন্ধুদেরই বিকাশ ঘটাচ্ছেন', বেকারত্ব থেকে জিডিপি নিয়ে জানালেন রাহুল
'মোদী শুধু নিজের বন্ধুদেরই বিকাশ ঘটাচ্ছেন', বেকারত্ব থেকে জিডিপি নিয়ে জানালেন রাহুল
ভারত জিডিপিতে ওক ঐতিহাসিক ধাক্কা খেয়েছে। ক্রমাগত জিডিপির পতনে ভারতের অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সরকারকে ফের একবার একহাত নিতে ছাড়লেন না রাহুল গান্ধী।

রাহুল গান্ধী এদিন এক টুইটে দাবি করেন, মোদী শুধুই নিজের বন্ধুদের কথা শোবেন। আর তাঁদেরই বিকাশ ঘটাচ্ছেন। এরপর পারদ চড়িয়ে রাগুল গান্ধীর দাবি, আজ যখন দেশের যুব সমাজ নিজের হকের টাকার দাবিতে রোজগার চাইছেন, তখন মোদী চুপ করে রয়েছেন। রাহুল গান্ধীর দাবি যুব সমাজকে সমস্যাকে দেখছেন না মোদী।
এর আগে, রণদীপ সুরজেওয়ালা দাবি করেন, ২ কোটি মানুষ চাকরি পাবে প্রতিবছর, বলে আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী, তবে তা রাখতে পারেননি। কংগ্রেস দাবি করে, একের পর এক মোদী সরকার ভুল পদক্ষেপ নিয়েছেন দেশের যুব সমাজের ক্ষতি করে। এদিকে, রাহুল গান্ধী এর আগেও বহুবার এই ইস্যুতে মোদীকে ক্রমাগত আক্রমণ করে গিয়েছেন। সেই পারদই এদিন ফের চড়ালেন।












Click it and Unblock the Notifications