মোদীর আত্মনির্ভরতার উপর ভরসা নেই রঘুরাম রাজনের, করোনা যুদ্ধে কেন্দ্রকে দিলেন কত মার্কস?
করোনা ভাইরাস মোকাবিলা সহ মন্দা কাটিয়ে দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার লক্ষ্যে 'আত্মনির্ভর ভারত' স্কিম ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই আত্মনির্ভরতার বাণীতে খুব একটা ভরসা রাখতে পারছেন না রঘুরাম রাজন। তাঁর ভয়, আত্মনির্ভর হওয়ার খেসারত হিসাবে ফএর লাইসেন্স রাজের সময়তে না ফিরে যায় দেশ।

লম্বা লকডাউনে অর্থনীতিকে খাদের ধারে দাঁড় হয়েছে, তা মেনে নিয়েছে সবাই। এবং এই লকডাউনের জন্য কেন্দ্রকে দায়ী করেছেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর। পাশাপাশি তাঁর অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে রেটিং ছাঁটাই হওয়ার ভয়ে ত্রাণ ঘোষণায় কৃপণতা দেখিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, এর আগেই রঘুরাম দাবি করেছিলেন, লকডাউন দেশের গরিব মানুষের আর্থিক অবস্থায় যে প্রভাব ফেলেছে সেই ক্ষতিপূরণ করতে ৬৫ হাজার কোটি টাকা প্রয়োজন।
লকডাউন নিয়ে মোদী সরকারকে এক প্রকার খোঁচা দিয়েছেন রঘুরাম রাজন। এদিন তিনি এবিষয়ে ভারতের নাম না করেই বলেন, 'বহু উন্নয়নশীল দেশ করোনা মোকাবিলায় উন্নত দেশকে অনুকরণ করে লকডাউন প্রয়োগ করেছে। তবে এর জেরে ফল হয়েছে উল্টো। এসব দেশে অর্থনীতিকে চাঙ্গা করতে অন্তত স্বল্প মেয়াদে সরকারি ব্যয় বৃদ্ধি প্রয়োজন।'
রঘুরামের অভিযোগ, 'সামাজিক সুরক্ষা না-থাকায়, দীর্ঘ লকডাউন সহ্যের ক্ষমতা এই দেশের মানুষদের নেই। ভারতে পরিযায়ী শ্রমিকদের এই সুরক্ষা না-থাকার ফল আমরা দেখেছি। লকডাউনের মধ্যেও তাঁরা বাড়ির রাস্তা ধরেছেন। তাতে সম্ভবত রোগ ছড়িয়েছে আরও বেশি। এর জেরে সেখানে স্বাস্থ্য পরিকাঠামোর ঘাটতি দেখা দিয়েছে।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications