করোনা থাবা শতাব্দী প্রাচীন জগন্নাথের রথ যাত্রাতেও, সংক্রমণের আশঙ্কায় বড় ঘোষণা পুরীর মন্দিরে

করোনা থাবা শতাব্দী প্রাচীন জগন্নাথের রথ যাত্রাতেও, সংক্রমণের আশঙ্কায় বড় ঘোষণা পুরীর মন্দিরে

করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে গোটা দেশে। যার জেরে সব উৎসবই ম্লান। সামনেই রথ যাত্রা। করোনা সংক্রমণ রুখতে এবার শতাব্দী প্রাচীণ ঐতিহ্য ভাঙতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে। করোনা সংক্রমণের আশঙ্কায় এবার একাই রথে চড়ে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে যাবেন জগন্নাথ েদব। কোনও ভক্ত সমাগমের অনুমতি দেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে পুরীর জগন্নাথ মন্দির।

একলাই রথে চড়বেন জগন্নাথ

একলাই রথে চড়বেন জগন্নাথ

দেশ মহামারীতে জর্জরিত। দেবতাকে নিরাপদে রাখতে তাই শতাব্দী প্রাচীণ ঐতিহ্য ভাঙার সিদ্ধান্ত নিয়েছে পুরীর জগন্নাথ মন্দির। করোনা আতঙ্কে এবার পুরীর জগন্নাথের রথে কোনও ভক্ত সমাগমের অনুমতি দেওয়া হবে না। রথ যাত্রার ২ দিন আগে থেকেই পুরীর মন্দিরের সব রাস্তা বন্ধ করে দেবে পুলিস। পুরীতে কোনও ট্রেনও ঢুকতে দেওয়া হচ্ছে না সরকারি নির্দেশিকায়। ৪ জুন থেকে মন্দির সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক।

করোনা পরীক্ষা পুজারিদের

করোনা পরীক্ষা পুজারিদের

রথ যাত্রার আগে জগন্নাথদেবের স্নানযাত্রার এলাহি আয়োজন থাকে। তাতে ভক্তরা না আসতে পারলেও পুজারিদের ভিড় থাকবে। প্রথমে তাতেও আপত্তি জানিয়েছিল জেলা প্রশাসন। কিন্তু শেষে অনুমতি গিলেও যাঁরা স্নানযাত্রায় অংশ নেবেন তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে তবেই পুজারিদের স্নান যাত্রায় থাকার অনুমতি দেওয়া হবে।

মন্দিরে প্রবেশের অনুমতি

মন্দিরে প্রবেশের অনুমতি

সরকারি নির্দেশিকা মেনে ৮ জুন থেকে পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনের অনুমতি পাবেন ভক্তরা। কিন্তু নিয়ম মেনে ১০ জনের বেশি সেখানে যেতে পারবেন না। কোনার্ক, লিঙ্গরাজ মন্দির খুলে দেওয়া হয়েছে। সরকারি নিয়ম মেনে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের। তবে স্নানযাত্রার পরের দিন ফের পুরীর জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যাবে।

সংবাদ মাধ্যমেরও নিষেধাজ্ঞা

সংবাদ মাধ্যমেরও নিষেধাজ্ঞা

করোনা সংক্রমণের আশঙ্কায় এবার বাইরের কোনও সংবাদ মাধ্যমকেও পুরীর রথযাত্রা দেখানোর অনুমতি দেওয়া হচ্ছে না। কেবল মাত্র ওড়িশার সরকারি লোক সম্পর্ক দফতর লাইভ টেলিকাস্ট করবে রথ যাত্রার। পুরীর বাসিন্দাদেরও রথযাত্রায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এই নিয়ে ক্ষোভ বাড়ছে পুরোহিত মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+