বিধানসভা ভোটে বিজেপি ও আপের বিরুদ্ধে লড়াই, পঞ্জাবে নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কংগ্রেসের
বিধানসভা ভোটে বিজেপি ও আপের বিরুদ্ধে লড়াই, পঞ্জাবে নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কংগ্রেসের
বছর ঘুরলেই পঞ্জাবে (punjab) বিধানসভা নির্বাচন (asembly election)। সেই নির্বাচনে দলের কে নেতৃত্ব দেবেন তা আগেভাগেই ঠিক করে ফেলল কংগ্রেস (congress)। এদিন পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত জানিয়েছেন, ক্যাপ্টেন অমরিন্দর সিংকে (amarinder singh) সামনে রেখেই ২০২২-এর নির্বাচনে অংশ নেবে কংগ্রেস।

অমরিন্দর সিংকে সামনে রেখেই নির্বাচনে কংগ্রেস
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হরিশ রাওয়াত বলেছেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেসের মুখ্যমন্ত্রী রয়েছেন গত সাড়ে চারবছর ধরে। তাঁর নেতৃত্বেই কংগ্রেস নির্বাচনে লড়াই করবে। কেননা গত বেশ কয়েকমাস ধরেই বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া নভজ্যোত সিং সিধুর লড়াই চলছে। যার মধ্যে রয়েছে আসন্ন নির্বাচনে কার নেতৃত্বে লড়াই হবে সেই প্রশ্নও।

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অমরিন্দরই
পঞ্জাবের দায়িত্ব প্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত জানিয়েছেন, ২০২২-এর নির্বাচনে ক্যাপ্টেন অমরিন্দর সিংই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থাকবেন। এই ঘোষণার ফলে দলের অমরিন্দরের শত্রু বলে পরিচিত নভজ্যোত সিং সিধু বার্তা দেওয়া গিয়েছে বলেই মনে করছেন অমরিন্দর সিং-এর অনুগতরা।

পঞ্জাবে আপস সূত্র
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার পঞ্জাব কংগ্রেসের তরফে আপস সূত্র বের করার দাবি করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং দলের তাঁর সমালোচক নভজ্যোত সিং সিধু ২০২২-এর নির্বাচনকে সামনে রেখে একসঙ্গে কাজ করবেন বলে দাবি করা হয়েছে।

এক সভাপতি, দুই কার্যকরী সভাপতি
কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে নভজ্যোত সিং সিধুকে পঞ্জাব কংগ্রেসের সভাপতি করা হবে। তার সঙ্গে দুই কার্যকরী সভাপতি বিজেন্দর সিংলা এবং সন্তোষ চৌধুরীকে রাখা হবে। অমরিন্দর সিংকে প্রচার কমিটির প্রধান করা হয়েছে। এছাড়াও পিএস বাজওয়াক ইস্তেহার কমিটির চেয়ারম্যান করা হয়েছে।












Click it and Unblock the Notifications