দুর্যোগের প্রবল বৃষ্টিতে পুনেতে মৃত্যু ১২ জনের, স্তব্ধ জনজীবন

প্রবল দুর্যোগের বৃষ্টিতে ১২ জনের মৃত্যু হয়েছে পুনেতে। সেখানে বৃষ্টির জেরে একটি দেওয়াল ধসে গিয়ে দুর্ঘটনাটি ঘটে যায়।

প্রবল দুর্যোগের বৃষ্টিতে ১২ জনের মৃত্যু হয়েছে পুনেতে। সেখানে বৃষ্টির জেরে একটি দেওয়াল ধসে গিয়ে দুর্ঘটনাটি ঘটে যায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, এদিন সকালেই ১২জনের মধ্যে ৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

দুর্যোগের প্রবল বৃষ্টিতে পুনেতে মৃত্যু ১১ জনের, স্তব্ধ জনজীবন

জানা গিয়েছে, পুনের শিবপুর গ্রামে অতিবৃষ্টির ফলে ভেসে গিয়েছেন ৫ জন। এই ৫ জনের মধ্যে রয়েছে একটি ৯ বছরের বালক। নিখোঁজদের তল্লাশিতে নেমেছে প্রশাসন। পুনের অরনেশ্বর এলাকাতে অতি বৃষ্টির ফলে প্লাবনের আশঙ্কা প্রবল। এদিকে, পুনের শঙ্কর নদর এলাকায় দেওয়াল ধসে ১২ জনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই আতঙ্ক গ্রাস করেছে এলাকায়। পুরন্দর এলাকায় জলের তোড়ে ভেসে গিয়েছে ২ জন। তাঁদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিসকর্মী সন্দীপ পাটিল।

এদিকে, পুনেতে গত কয়েকদিনে প্রবল বৃষ্টিপাতের জেরে ১৫০০০ বাসিন্দাকে ত্রাণ শিবিরের নিরাপদ জায়গায় রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়াও প্লাবনের জেরে বন্ধ রয়েছে ভোর, বারামতি, পুরন্দর, হাভেলি এলাকার সমস্ত স্কুল। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে এনডিআরএফ এর দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+