নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হিংসা মহারাষ্ট্রে, সরকারি বাসে ছোঁড়া হল পাথর

নাগরিকত্ব সংশোধিত আইনের বিরোধিতায় গর্জে উঠেছে গোটা দেশ। মহারাষ্ট্রে ফ্রন্ট গঠিত হয়েছে এই আইনের বিরোধিতায়। এই আন্দোলনের পুরোভাগে রয়েছে কংগ্রেস ও এনসিপি।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এবার হিংসা শুরু হল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের বিড, নান্দেদ এবং পার্বনী জেলায় উত্তাল হয়ে উঠেছে জন-বিক্ষোভে। বিক্ষুব্ধ জনতা স্টেট ট্রান্সপোর্টের বাসে পাথর ছুঁড়ে মারে। পুলিশ জানিয়েছে, কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হিংসা মহারাষ্ট্রে, সরকারি বাসে ছোঁড়া হল পাথর

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মুম্বই থেকে ৩৮০ কিলোমিটার দূরে বিড জেলার আমবাজাইয়ে বিক্ষোভকারীরা বিকেলে একটি সরকারি বাসে পাথর ছুঁড়েছিল এবং বাসের জানালাগুলি ছিন্নভিন্ন করে দেয় বিক্ষোভকারীরা। পুলিশ ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোঁড়ে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

বিক্ষোভকারীরা মুম্বই থেকে ৫৭০ কিলোমিটার দূরে নান্দেদ রেলস্টেশনের বাইরে একটি বাসও ভাঙচুর করেছিল। এই ঘটনার পর ওই অঞ্চলে বাস পরিষেবা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছিল বলে জানান এক কর্মকর্তা। পার্বনীতে বিক্ষোভকারীরা বাসমত রোডে ফায়ার ব্রিগেডের গাড়িতে পাথর ছুঁড়েছিল বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়ানোর আবেদন করা হয় রাজ্য পুলিশের টুইটারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+