উত্তরপ্রদেশের অভিবাসী শ্রমিকদের উপর জীবানুনাশক স্প্রে! তীব্র নিন্দা প্রিয়াঙ্কা গান্ধীর
উত্তরপ্রদেশের অবিবাসী শ্রমিকদের উপর জীবানুনাশক স্প্রে! তীব্র নিন্দা প্রিয়াঙ্কা গান্ধীর
গত ২২ শে মার্চ থেকেই লকডাউন জারি রয়েছে গোটা দেশ জুড়েই। থেমেছে রেল, বাস, সমস্ত গণপরিবহনের চাকা। মহামারী মোকাবিলায় কার্যত গৃহবন্দী হয়ে রয়েছে মানুষ। কিন্তু, হঠাৎ সব থমকে যাওয়ায় সমস্যায় পড়েছেন দেশজুড়ে কর্মরত একাধিক পরিযায়ী শ্রমিকেরা। বাড়ির বাইরে কাজে গিয়ে আটকে পড়েছেন তারা, এখন না আছে কাজ না আছে ফেরার রাস্তা। পরিবারের কাছে ফিরতে তাই হাঁটাই লাগিয়েছেন তারা,ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পরিযায়ী শ্রমিকদের পরিশুদ্ধ করতে জীবাণুনাশক জেট স্প্রে ব্যবহার
এই করুন ছবির পাশাপাশিই বরেলিতে উঠে এল এক অন্য ছবি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ভিন রাজ্য থেকে যে শ্রমিকরা ফিরছিলেন নিজের গ্রামে সার দিয়ে বসিয়ে তাদের গায়ে করা হচ্ছে রাসায়নিক জীবাণুনাশক জেট স্প্রে। ঘটনা সামনে আসতেই যোগী সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন গোটা বিশেষজ্ঞ মহল।
|
"এতটা অমানবিক হবেন না" টুইট প্রিয়াঙ্কা গান্ধীর
ইতিমধ্যেই সমালোচনার ঝড় রাজনৈতিক মহলেও। যেই স্প্রে ট্রেন, রাস্তা, বাস হাসপাতাল গুলিতে ছড়ানো হয় তা সরাসরি ছেটানো হচ্ছে মানুষের গায়ে। এই ঘটনাকে অমানবিক বলে তীব্র নিন্দা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী৷ তিনি একটি ট্যুইট বার্তায় আবেদন করেন, "আমি উত্তর প্রদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এতটা অমানবিক হবেন না। এই শ্রমিকরা একেই তীব্র যন্ত্রণায় রয়েছেন।ওদের উপরে এভাবে রাসায়নিক স্প্রে করবেন না। এটা ওদের রক্ষা করার বদলে ওদের স্বাস্থ্যেরই ক্ষতি করবে"।

নির্বিকার উত্তরপ্রদেশ সরকার
সমস্যার বিষয় হল এই পরিযায়ী শ্রমিকদের দলে রয়েছেন অনেক মহিলা এবং শিশুও। এই স্প্রে অন্য বিপদ ডেকে আনতে পারে বলেও মনে করেন চিকিৎসকেরা। সূত্রের খবর, একটি বিশেষ বাসের ব্যবস্থা করে বাড়ি পৌঁছানোর আগেই চলে এই অমানবিক পরিশোধন। যদিও এত কিছুর পরেও এই প্রসঙ্গে বিশেষ হেলদোল দেখায়নি উত্তর প্রদেশ সরকার। এক সরকারি কর্মী জানান এতে তাঁরা অমানবিকতার কিছু দেখছেন না। তিনি আরও বলেন,"আমরা অমানবিক হতে চাই না। সকলকে স্যানিটাইজ করাটা অত্যন্ত জরুরি। এবং ওখানে ভিড় ছিল। সুতরাং যেটা ঠিক মনে হয়েছে, সেটাই আমরা করেছি, এবং স্প্রে করার আগে আমরা সকলকেই চোখ বন্ধ রাখতে বলেছি।"












Click it and Unblock the Notifications