'ব্র্যান্ড ইন্ডিয়া'-এর বিস্তারে স্টার্ট আপ থেকে মাল্টি ন্যাশনালে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী মোদীর

'ব্র্যান্ড ইন্ডিয়া'-এর বিস্তারে স্টার্ট আপ থেকে মাল্টি ন্যাশনালে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী মোদীর

বিশ্বব্যাপী 'ব্র্যান্ড ইন্ডিয়া'-এর প্রসার এবং বিস্তারে স্টার্ট ব্যবসার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, বিন্দু দিয়ে সিন্ধুর মতোই দেশের ছোট ছোট ব্যবসায়ীক প্রতিষ্ঠান একসময় বিরাট বহুজাতিক সংস্থায় পরিণত হবে। তাতে দেশের উন্নতি আরও ত্বরান্বিত হবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী মোদী।

গুরুত্ব বাড়ছে

গুরুত্ব বাড়ছে

আইআইএম সম্বলপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশের তরুণ প্রজন্মকে স্টার্ট আপ ব্যবসার দিকে ঝোঁক বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, দেশে স্টার্ট আপ ব্যবসা শুরু করার এটাই প্রকৃত সময়। দেশের টায়ার টু এবং থ্রি শহরে এ ধরনের ব্যবসার গুরুত্ব বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

মোদীর মতে সম্ভব

মোদীর মতে সম্ভব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, ছোট ছোট প্রচেষ্টা এক সময় ডালপালা মেলে বনস্পতির আকার নেয়। দেশে স্টার্ট আপ ব্যবসার গুরুত্বও সমান বলে মনে করেন মোদী। তাঁর কথায়, সাহস করে শুরু স্টার্ট আপে ঝুঁকে পড়ার অর্থই সফলতা। কারণ ছোট ছোট ব্যবসায়ীক প্রতিষ্ঠানই কোনও এক সময় বহুজাতিক সংস্থায় পরিণত হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যুব সমাজকে বার্তা

যুব সমাজকে বার্তা

দেশের তরুণ প্রজন্মকে ছোট ছোট ব্যবসায়ীক প্রতিষ্ঠান তৈরি করে কেরিয়ার শুরু করার জন্য প্রেরণা জুগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। তাঁর কথায়, দেশের যুব সমাজ নিজের পায়ে দাঁড়ালে দেশও সাবলম্বী হবে। একমাত্র সেভাবেই 'ব্র্যান্ড ভারত'-এর আন্তর্জাতিক বিস্তার সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদী।

আইআইএম সম্বলপুর

আইআইএম সম্বলপুর

আইআইএম সম্বলপুর এক সময় দেশের অগ্রগতির মেরুদণ্ড হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্থার ভিত্তিপ্রস্থর স্থান অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রমেশ পোখরিয়াল ও প্রতাপ চন্দ্র সারাঙ্গি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+