কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার ভারত! বিশ্বকে জিরো টলারেন্স নীতি নেওয়ার বার্তা রাষ্ট্রপতির
কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার ভারত! এমনটাই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুধু তাই নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবরকম ভাবে ভারত লড়াই করছে বলেও মন্তব্য তাঁর। এক্ষেত্রে ভারত জিরো টলারেন্স নীতি ভারত নিয়েছে বলেও
কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার ভারত! এমনটাই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুধু তাই নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবরকম ভাবে ভারত লড়াই করছে বলেও মন্তব্য তাঁর। এক্ষেত্রে ভারত জিরো টলারেন্স নীতি ভারত নিয়েছে বলেও জানান রাষ্ট্রপতি মুর্মু।

আজ শনিবনার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার-টেরোরিজম কমিটির (ইউএনএসসি CTC) একটি সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। সেখানে কমিটির প্রতিনিধিদের প্রধানদের সঙ্গে কথা বলেন তিনি। আর সেখানেই রাষ্ট্রপতি মুর্মু আরও জানান, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
এই বিষয়ে রাষ্ট্রপতি ভবন থেকে একটি বয়ান জারি করা হয়েছে। যেখানে সন্ত্রাসবাদ ইস্যুতে সমস্ত দেশকে এগিয়ে আসার কথা বলেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। শুধু তাই নয়, বিশ্বে সন্ত্রাসবাদ মোকাবেলা করতে একটি কড়া পরিকল্পনা/পরিকাঠামো তৈরি করা উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মুর্মু।
এক্ষেত্রে ভারতের মতো জিরো টলারেন্স নীতি নেওয়ার উপর জোর দিয়েছেন তিনি। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এদিন রাপত্তা পরিষদের কাউন্টার-টেরোরিজম কমিটিতে বক্তব্য রাখার শুরুতেই 26/11 মুম্বই হামলার প্রসঙ্গ তুলে ধরেন রাষ্টড়পতি মুর্মু। শুধু তাই নয়, ভয়াবহ এই জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধাও জানান তিনি।
রাষ্ট্রপতি বলছেন, গিওত কয়েকবছর ধরে বৃহত্তম গণতন্ত্রের দেশ যারা বারবার সন্ত্রাসবাদের শিকার হয়েছে। বিবৃতিতে রাষ্ট্রপতি বলছেন, বিশ্বের সবথেকে বৈচিত্রময় সমাজ রয়েছে ভারতে। ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। তাঁর বক্তব্যে তিনি বলেছেন , যে কোনও ধরণের সন্ত্রাসবাদের ক্ষেত্রের জিরো টলারেন্স নীতি প্রয়োজন।
রাষ্ট্রপতি এদিন অতিথিদের স্বাগত জানান। রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিয়া াম্বোজ সিটিসি অপারেশন নিয়ে রাষ্ট্রপতি মুর্মকে তথ্য দিয়েছেন বলে জানা যাচ্ছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ঘানার বিদেশমন্ত্রী, সংযুক্ত আরব আমিরশাহীর স্বরাষ্ট্রমন্ত্রী। আলবানিয়ার ডেপুটি সহকারী বিদেশমন্ত্রী সহ একাধিক দেশের প্রতিনিধিরা।












Click it and Unblock the Notifications