করোনা পরিস্থিতি নিয়ে ইতিবাচক প্রচার করতে মিথ্যাচার আর আত্মপ্রচার, মোদী সরকারকে নিয়ে বিস্ফোরক পিকে
করোনা পরিস্থিতি নিয়ে ইতিবাচক প্রচার করতে মিথ্যাচার আর আত্মপ্রচার, মোদী সরকারকে নিয়ে বিস্ফোরক পিকে
করোনায় বিধ্বস্ত দেশ। সেই পরিস্থিতিকে ঢাকতে কেন্দ্র মিথ্যাচার আর আত্মপ্রচারের চেষ্টা করছে। এদিন এমনটাই অভিযোগ করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (prashant kishor) । বর্তমান পরিস্থিতিতে ধাক্কা সামলাতে মোদী (narendra modi) সরকার ভাবমূর্তি রক্ষায় ব্যস্ত বলেও অভিযোগ তাঁর।

বুধবার সব থেকে বেশি মানুষের মৃত্যু
বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে হেলথ বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে ২৪ ঘন্টায় ৪২০৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যার নিরিখে যা এখনও পর্যন্ত সর্বাধিক। অন্যদিকে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩,৪৮, ৪২১ জন। আর সুস্থ হয়েছেন ৩,৫৫,৩৩৮ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে সুস্থতার সংখ্যা।

লড়াই চালাচ্ছে দেশ, বলেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
করোনায় দেশের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা নিয়ে কোনও মন্তব্য না করলেও, দেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। টুইটারে তিনি লেখেন, ১১ মে সারা দেশে ১৯.৮ লক্ষ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩০.৭ কোটি পরীক্ষা করা হয়েছে। এরপরেই সমালোচনার মুখে পড়েন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এর আগে করোনা রুখতে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডার্ক চকোলেট খাওয়ার পরামর্শ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন হর্ষবর্ধন।

প্রচার শুরু করেছে আরএসএসও
অনলাইনে প্রচার শুরু করেছে আরএসএস। ১৫ মে পর্যন্ত চলবে প্রচার। করোনা মহামারী নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস বাড়াতেই আরএসএস-এর কোভিড রেসপন্স টিম এই প্রচার শুরু করেছেন। আরএসএস প্রধান মোহন ভাগবত, উইপোরর গ্রুপ চেয়ারম্যান আজিম প্রেমজি, আধ্যাত্মিক নেতা জাগ্গি বাসুদেব এই প্রচারে বক্ত হিসেবে অংশ নিচ্ছেন।

কেন্দ্রকে নিশানা প্রশান্ত কিশোরের
স্বাস্থ্যমন্ত্রীর টুইটের পরেই দেশের করোনা পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে নিশানা করেন প্রশান্ত কিশোর। পাল্টা তিনি টুইটারে লেখেন গোটা দেশ যখন শোকস্তব্ধ, চারিদিকে যখন স্বজন হারানোর আর্তনাদ, সেই সময় কেন্দ্রীয় সরকার অত্মপ্রচার এবং মিথ্যাচারে ব্যস্ত রয়েছে। দেশের মানুষকে আশাবাদী করতে সরকারের প্রচারের দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সময়ে মোদী-শাহকে নিশানা
পশ্চিমবঙ্গে নিজের সাফল্য আসার পর থেকেই প্রশান্ত কিশোর নরেন্দ্র মোদী এবং অমিত শাহের প্রতি আক্রমণ শানিয়ে চলেছেন। অমিত শাহকে তিনি সাধারণ ভোট ম্যানেজার বলে কটাক্ষ করেছেন।












Click it and Unblock the Notifications