মমতার প্রধানমন্ত্রী মুখ হয়ে ওঠা ধাক্কা খাবে পিকের রাহুল-সংসর্গে, ২০২৪-এর আগে জল্পনা

মমতার প্রধানমন্ত্রী মুখ হয়ে ওঠা ধাক্কা খাবে পিকের রাহুল-সংসর্গে, ২০২৪-এর আগে জল্পনা

২০২১-এ জিতে ২০২৪-এ দিল্লির মসনদের দিকে নজর দিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী মুখ করে তুলতে উদ্যোগী হয়েছিল তৃণমূল। এমনকী প্রাইম মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাম্পেনও শুরু করা হয়েছিল। কিন্তু প্রশান্ত কিশোরের হঠাৎ রাহুল গান্ধীর সংসর্গে আসা ধাক্কা দিয়েছে তৃণমূলের ভাবনায়।

প্রধানমন্ত্রী মুখের দাবিদার হতে মমতার হাতে শুধু ৪২

প্রধানমন্ত্রী মুখের দাবিদার হতে মমতার হাতে শুধু ৪২

বাংলায় একা কাঁধে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোদী-শাহসহ পুরো বিজেপি টিমকে নাস্তানাবুদ করে জয় হাসিল করেছেন, তারপর তাঁকেই দিল্লির নির্বাচনে মোদী বিরোধী মুখ হিসেবে অনেকটা এগিয়ে দিয়েছিল। কিন্তু তৃণমূলের সমস্যা হল, তাঁদের শক্তিশালী সংগঠন শুধু বাংলায়। বাংলার এই ৪২টা আসন নিয়ে তো তিনি প্রধানমন্ত্রী মুখের দাবিদার হতে পারেন না।

রাহুল-পিকের বৈঠকে সমীকরণ অন্য খাতে বইছে

রাহুল-পিকের বৈঠকে সমীকরণ অন্য খাতে বইছে

এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভোট কৌশলী কংগ্রেসের হয়ে ব্যাট ধরেন। তিনি সম্প্রতি এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দেন, কংগ্রেসকে ছাড়া বিরোধী ঐক্য গড়ে তোলা বা কোনও অক্ষশক্তি তৈরি করা অসম্ভব। তারপরই রাহুলের বাসভবনে এসে প্রশান্ত কিশোরের বৈঠকে সমীকরণ অন্য খাতে বইতে শুরু করে।

কংগ্রেসকে সংগঠিত করলেই বিরোধী ঐক্য সঙ্খবদ্ধ হবে

কংগ্রেসকে সংগঠিত করলেই বিরোধী ঐক্য সঙ্খবদ্ধ হবে

প্রশান্ত কিশোরের ভাবনার পিছনে যুক্তি এই যে, কংগ্রেস সমস্ত প্রদেশে রয়েছে। বেশিরভাগ প্রদেশেই বিজেপির লড়াই কংগ্রেসের সঙ্গে সরাসরি। তাই কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী ঐক্য গড়ে তোলার মানে হয় না। কংগ্রেসই বিজেপি-বিরোধী প্রধানশক্তি। তাই কংগ্রেসকে সংগঠিত করতে হবে, তবেই বিরোধী ঐক্য সঙ্খবদ্ধ হবে।

পিকের পদক্ষেপে ধাক্কা তৃণমূলের ২০২৪-পরিকল্পনায়

পিকের পদক্ষেপে ধাক্কা তৃণমূলের ২০২৪-পরিকল্পনায়

প্রশান্ত কিশেরের এই ভাবনা ২০২৪-এ নরেন্দ্র মোদীর সরকারকে উৎখাত করতে। কিন্তু বিরোধী ঐক্যে রাহুল গান্ধীর গুরুত্ব বৃদ্ধি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছিয়ে পড়া। তাই পিকের পদক্ষেপে জোর ধাক্কা খেতে চলেছে তৃণমূলের পরিকল্পনা। প্রশান্ত কিশোর-রাহুল গান্ধীর বৈঠকের পর গভীর চিন্তায় পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতাকে মোদী বিরোধী মুখ করে তোলার ভাবনায় ধাক্কা

মমতাকে মোদী বিরোধী মুখ করে তোলার ভাবনায় ধাক্কা

প্রশান্ত কিশোরকে ২০২৬ সাল পর্যন্ত ভোট কৌশলীর দায়িত্ব দিয়েছে তৃণমূল। তিনি যদি কংগ্রেসকে সঙ্ঘবদ্ধ করার পরিকল্পনা শুরু করেন, তবে জোর ধাক্কা খাবে মমতার প্রস্তাবনা। প্রশান্ত কিশোরকে সামনে রেখে তৃণমূল চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদী বিরোধী মুখ হিসেবে তুলে ধরতে। কিন্তু জাতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোর যেভাবে ব্যাট চালাচ্ছেন, তাতে মমতাকে মোদী বিরোধী মুখ করে তোলার ভাবনা ধাক্কা খেতে বাধ্য।

রাহুলকে নিয়েই লোকসভা ভোটের স্ট্র্যাটেজি নিরূপণ পিকের

রাহুলকে নিয়েই লোকসভা ভোটের স্ট্র্যাটেজি নিরূপণ পিকের

সম্প্রতি প্রশান্ত কিশোরের সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার বৈঠক হয়। প্রশান্ত কিশোরের হঠাৎ রাহুল গান্ধীর বাসভবনে হাজির হওয়া এবং দীর্ঘসময় ধরে রূদ্ধদ্বার বৈঠকের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে যায় তাঁক কংগ্রেস-যোগ নিয়েও। প্রশান্ত কিশোরের সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার বৈঠকে ২০২৪-এর লোকসভা ভোটের স্ট্র্যাটেজি নিয়েও কথা হয়।

কংগ্রেসকে বাদ দিয়ে মোদীকে হটানোর কৌশল সম্ভব নয়

কংগ্রেসকে বাদ দিয়ে মোদীকে হটানোর কৌশল সম্ভব নয়

বাংলার ভোটে সাফল্যের পর রাহুল গান্ধী ও প্রশান্ত কিশোরের সমীকরণ বদলাচ্ছে। ২৪-এর আগে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, রাহুল গান্ধী আসন্ন লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রশান্ত কিশোরকেই ঘূঁটি সাজাতে চাইছেন। প্রশান্ত কিশোরও কংগ্রেসকে বাদ দিয়ে মোদীকে হটানোর কৌশল তৈরি করতে পারছেন না। কংগ্রেসকই অগ্রণী ভূমিকায় রাখতে চাইছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+