ব্র্যান্ড-মোদীর ক্ষতি করতে পারবে না নাগরিকত্ব আইনের প্রতিবাদ, ব্যাখ্যা প্রশান্ত কিশোরের

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই দেশে আগুন জ্বলছে। বিক্ষোভের আগুনে পুড়ছে দেশ। বিরোধিতার মুখে পড়ছে বিজেপি সরকার।

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই দেশে আগুন জ্বলছে। বিক্ষোভের আগুনে পুড়ছে দেশ। বিরোধিতার মুখে পড়ছে বিজেপি সরকার। এই অবস্থায় বিজেপি সরকারের এই আইনের সমালোচনায় মুখর হয়েছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোরও। তবে নীতীশের সঙ্গে বৈঠকের পর থেকেই সুর নরম করেছেন তিনি।

ব্র্যান্ড-মোদীর ক্ষতি করতে পারবে না নাগরিকত্ব আইনের প্রতিবাদ, ব্যাখ্যা প্রশান্ত কিশোরের

এবার তিনি নাগরিকত্ব আইনের বিরোধিতা করেও মোদীর পক্ষে সওয়াল করলেন। প্রশান্ত কিশোর জানান, ব্র্যান্ড মোদীর কোনও ক্ষতি হবে না এই সিএএ বা এনআরসি ইস্যুতে। তার কারণ এখন ভারতীয় রাজনীতিতে মোদীকে আটকানোর মতো কেউ নেই।

প্রশান্ত কিশোর নিজে এই বিলকে সমর্থন করেন না। তিনি প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করছেন। এই বিলকে তিনি অসাংবিধানিক তকমা দিয়েছিলেন। তাঁর দলের শীর্ষ নেতাও প্রথম এই বিলকে সমর্থন করলেও পরে জানিয়ে দিয়েছেন বিহারে এনআরসি হতে দেবেন না। এর আগে নটি রাজ্ এনআরসি না করার কথা জানিয়ে দিয়েছে।

এরপরও প্রশান্ত কিশোর বলছেন, এই নাগরিকত্ব আইনে কোনও ক্ষতি হবে না ব্র্যান্ড মোদীর। রাজ্য বা দেশ যতই প্রতিবাদ জানাক মোদী-ব্র্যান্ড একইরকম থাকবে। রাষ্ট্রীয় স্তরে মোদিকে টেক্কা দেওয়ার মতো কোনও নেতা নেই। সেই অভাবই ব্র্যান্ড মোদীর ক্ষতি হবে না। তবে প্রশান্ত কিশোর জানান., দুর্বল বিরোধী বলে প্রতিবাদ দুর্বল নয়। কেননা প্রতিবাদ গণ আন্দোলনের রূপ নিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+