দিল্লি নির্বাচনের আগে বড় ধাক্কা! জেডিইউ থেকে বহিষ্কৃত প্রশান্ত কিশোর, পবন ভার্মাও
প্রশান্ত কিশোরকে বহিষ্কার করল জেডিইউ। মঙ্গলবারই জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার ইঙ্গিত দিয়েছিলেন। তা সত্যি করে দলের সহসভাপতি প্রশান্ত কিশোরকে বহিষ্কার করে দেওয়া হল।
দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরকে বহিষ্কার করল জেডিইউ। মঙ্গলবারই জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার ইঙ্গিত দিয়েছিলেন বহিষ্কারের। তা সত্যি করে দলের সহসভাপতি প্রশান্ত কিশোরকে সরিয়ে দেওয়া হল বুধবার। একই সঙ্গে বহিষ্কার করা হল বর্ষীয়ান নেতা পবন ভার্মাকেও। সিএএ প্রণয়ন হওয়ার পর থেকেই জেডিইউয়ের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল তাদের।

জেডিইউ থেকে বহিষ্কৃত প্রশান্ত-পবন
দিল্লি নির্বাচনের প্রাক্কালে প্রশান্ত কিশোর ও পবন ভার্মার সঙ্গে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের দূরত্ব বাড়তে থাকে। বিজেপির সঙ্গে জোট নিয়ে উভয়েই ক্ষুব্ধ ছিলেন। তাঁরা প্রকাশ্যে দলের সু্প্রিমোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেই ক্ষোভের পরিসমাপ্তি ঘটল বহিষ্কারে।

নীতীশের ইঙ্গিত ছিল আগে থেকেই
মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রশান্ত কিশোরের নাম না করেই একটি বিবৃতি দেন। টুইটে তিনি লেখেন, 'কেউ চিঠি লিখেছিল আমি তার জবাব দিয়েছি। কেউ টুইট করেছেন, তাঁকে টুইট করা যাক। আমি আর কী করতে পারি! কেউ চাইলে দলে থাকতে পারেন। আবার চাইলে যেতে পারেন!

প্রশান্ত কিশোরের যোগদান নিয়ে খোঁটা
এ প্রসঙ্গেই জেডিইউ প্রধান উল্লেখ করেন, তিনি কি জানেন কীভাবে তিনি দলে যোগ দিয়েছিলেন? অমিত শাহ আমাকে তাঁকে অন্তর্ভুক্ত করতে বলেছিলেন। তাই তাঁকে দলে নেওয়া হয়েছিল। এবং জেডিইউ সহ সভাপতির পদ দেওয়া হয়েছিল। অথচ সেই তিনিই অমিত শাহকে কটাক্ষ করছেন। তাঁর ইভিএমে ভোটদানের বিবৃতি নিয়ে খোঁচা দিয়েছেন।

নীতীশকে মিথ্যেবাদী তকমা প্রশান্তের
আর তাঁকে দলে অন্তর্ভুক্ত করার পিছনে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের ব্যাখ্যা শুনে হয়েছে প্রশান্ত কিশোর বলেন ডাহা মিথ্যা কথা বলছেন তিনি। জনতা দল ইউনাইটেডের সহ-সভাপতি তথা ভোট কৌশলী প্রশান্ত কিশোর তাঁর সভাপতিকে সাফ জানান, 'মিথ্যা' বলছেন তিনি।

নীতীশকে প্রশ্ন প্রশান্ত কিশোরের
এরপরই নীতীশ কুমারকে লক্ষ্য করে প্রশান্ত কিশোর টুইট করেন- 'আপনি কেন আমার জেডিইউতে যোগ দেওয়া নিয়ে মিথ্যা কথা প্রচার করছেন। সত্যি কথা বললে আপনার কী ক্ষতি হবে! আমার জেডিইউতে যোগদান নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন কেন অযথা!

বিদায় লগ্ন পাকা হয় জবাবের পরই
এরপরই প্রশান্ত কিশোরের বিদায় লগ্ন পাকা হয়ে যায়। নীতীশ কুমার জানিয়ে দেন প্রশান্ত কিশোরকে বহিষ্কার করা হল দল থেকে। বহিষ্কার করা হল পবন ভার্মাকে। তিনি বিজেপির সঙ্গে জোট নিয়ে ক্ষোভ উগরে চিঠি লিখেছিলেন নীতীশ কুমারকে্।












Click it and Unblock the Notifications