কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে সিএএ ও এনআরসি বাতিলের ঘোষণা করুক রাহুল গান্ধী, আবেদন প্রশান্ত কিশোরের
এবার এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনি নিয়ে কংগ্রেসের রাহুল গান্ধীর কাছে আবেদন জানালেন রাজনৈতিক পরামর্শদাতা তথা জেডিইউ-র সহ সভাপতি প্রশান্ত কিশোর।
এবার এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনি নিয়ে কংগ্রেসের রাহুল গান্ধীর কাছে আবেদন জানালেন রাজনৈতিক পরামর্শদাতা তথা জেডিইউ-র সহ সভাপতি প্রশান্ত কিশোর। তিনি কংগ্রেসের তরফে সরকারি ঘোষণা চাইলেন যাতে বলা থাকবে যে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে এনআরসি ও সিএএ লাগু করা হবে না।

রাহুল গান্ধীকে ধন্যবাদ প্রশান্তের
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শরিক জেডিইউ-র এই নেতা রাহুল গান্ধীকে ধন্যবাদও জানান। তিনি বলেন, সিএএ ও এনআরসি বিরোধী জনগণের এই আন্দোলনে তিনি যোদ দেওয়ায় আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই। প্রসঙ্গত, সোমবার রাজঘাটে সিএএ ও এনআরসি-র প্রতিবাদে বসেন কংগ্রেসের শীৎঅষ নেতৃত্ব। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পাশাপাশি ছিলেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধীরাও।

অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন
প্রশান্ত কিশোর বক্তব্য, এনআরসি যদি দেশ জুড়ে রুখতেই হয় তাহলে ১৬ জন অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের নামতে হবে সোচ্চার এনআরসি বিরোধিতায়। প্রসঙ্গত, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে একের পর এক মিছিল করে এই আইনের প্রতিবাদ করতে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত সপ্তাহেই বাংলার মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে প্রতিবাদে পথে নামতে।

এনআরসি করবে না বিহার
প্রসঙ্গত, প্রশান্ত কিশোর এনআরসি নিয়ে প্রথম থেকেই প্রতিবাদে সরব হয়েছেন। বারবার তিনি এই ইস্যুতে কেন্দ্রের বিরোধিতা করেছেন। নীতিশ কুমারের পার্টি জেডিইউ কেন এমন আইনের সমর্থন করেছে সংসদে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। শেষে নীতীশের পার্টি থেকে ইস্তফা দিতে চান প্রশান্ত। এরপরই নীতীশ তা গ্রহণ না করে জানিয়ে দেন যে বিহারে কোনও মতেই হতে দেওয়া হবেনা এনআরসি।












Click it and Unblock the Notifications