দেশের সুপুত্রের প্রয়াণে গোটা রাষ্ট্র শোকস্তব্ধ' ,প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে বার্তা রাষ্ট্রপতির

দেশের সুপুত্রের প্রয়াণে গোটা রাষ্ট্র শোকস্তব্ধ! প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ রাষ্ট্রপতির

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। ভাররত্ন এই বাঙালি রাজনীতিবিদকে হারিয়ে শোকসন্তপ্ত দিল্লির রাজনীতির আঙিনাও। এদিন নিজের শোকবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, দেশের সুপুত্রের প্রয়াণে গোটা রাষ্ট্র শোকস্তব্ধ।

দেশের সুপুত্রের প্রয়াণে গোটা রাষ্ট্র শোকস্তব্ধ! প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ রাষ্ট্রপতির

'অসাধারণ বিবেকের অধিকারী, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে আধুনিকতা ও পরম্পরার অসামান্য সংযোগ ছিলেন। ' এভাবেই মনের কথা টুইটে ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি বর্তমান রাষ্ট্রপতির শোকপ্রকাশের বার্তায় লেখা রয়েছে,' ৫ দশক নিজের দারুন সার্বজনিক জীবনে উনি উচ্চপদে আসীন থেকেএ মাটির সঙ্গে জুড়ে ছিলেন। নিজের সৌম্য ও মিশুকে স্বভাবের জন্য তিনি রাজনৈতিক ক্ষেত্রে সর্বপ্রিয় ছিলেন। '

এর আগে আরও এক টুইটে তিনি লেখেন, ' সার্বজননিক জীবনে বিরাট কিছু অর্জনকারী প্রণবদা ভারত মাতার সেবায় যেন একজন সন্ন্যাসী ছিলেন।' এরপর প্রবী রাজনীতিবিদের স্মৃতিচারণায় রাষ্ট্রপতি কোবিন্দ লেখেন, রাষ্ট্রপতি ভবনের সঙ্গে সাধারণ মানুষের যোগসূত্র বেঁধেছেন প্রণব মুখোপাধ্যায়। এই প্রয়াণ বার্তায় তিনি গভীরভাবে শোকাহত বলে জানান কোবিন্দ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+