আসন নিয়ে বিমান যাত্রীর সঙ্গে বচসায় প্রজ্ঞা ঠাকুর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আসন নিয়ে বিমান যাত্রীর সঙ্গে বচসায় প্রজ্ঞা ঠাকুর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
বিমানে আসন নিয়ে স্পাইস জেট যাত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। তিনি ভোপালগামী বিমানে পছন্দের আসন না পাওয়ায় বিমানকর্মীদের ওপর চড়াও হন। এর জেরেই প্রায় ৪৫ মিনিট দেরিতে উড়ল দিল্লি–ভোপালগামী বিমান। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে স্পাইস জেট যাত্রীকে সবাই হিরো অ্যাখা দেন।

শনিবার, দিল্লি–ভোপালগামী বিমানে পছন্দের আসনের জন্য অতিরিক্ত খরচ করেছিলেন সাধ্বী প্রজ্ঞা। বিমানের প্রথম আসনটিই পছন্দ ছিল তাঁর। কারণ তিনি হুইলচেয়ারে ছিলেন। তবে এমারজেন্সির কারণে ওই আসন যাত্রীদের ছাড়তে রাজি হয়নি নিরাপত্তা সংস্থা। সেইমতো আসন ছেড়ে দিতে অনুরোধ করা হয় প্রজ্ঞা ঠাকুরকে। তাঁকে ক্রমাগত যাত্রীরা ওই আসনটি ছাড়ার জন্য অনুরোধ করেন, কিন্তু কর্ণপাত করেননি সাংসদ। বিমানসংস্থার মুখপাত্র জানিয়েছেন, অনেক যাত্রীই বিজেপি সাংসদকে নেমে যেতে বলেন ও পরের বিমানে আসতে অনুরোধ করেন। ভিডিওতে দেখা গিয়েছে যে এক যাত্রী বিজেপি সাংসদের সঙ্গে বচসায় জড়িয়ে যান এবং তাঁকে মনে করিয়ে দেন যে তিনি জনগণের প্রতিনিধি ও তাঁর কাজই হল কাউকে বিব্রত না করা। এই বচসার মাঝেই প্রজ্ঞা ঠাকুরকে বলতে শোনা যায় যে, 'আমি শুরুতেই বলেছিলাম তোমাদের রুলবুক দেখাও আমাকে। আমি যদি স্বাচ্ছন্দ্য বোধ না করি, আমি চলে যাব।’ এই কথার পরিপ্রেক্ষিতে ওই যাত্রীকে বলতে শোনা যায়, 'আপনি মানুষের প্রতিনিধি। আপনার কাজ কাউকে বিব্রত না করা। আপনি অন্য বিমানে আসুন।’
This wins the Internet:pic.twitter.com/4KFpDpbJYM
— santhoshd (@santhoshd) December 22, 2019
এরপর ঠাকুর তর্ক করতে শুরু করেন যে এখানে ফার্স্ট ক্লাস নেই, কোনও সুযোগ সুবিধা নেই। তখন ওই যাত্রী সাংসদকে বলেন, 'ফার্স্ট ক্লাসে যাওয়ার আপনার অধিকার নেই। আপনার জন্য যদি একজনের সমস্যা হয় তবে আপনার উচিত বিমান থেকে নেমে যাওয়া, কারণ আপনি নেতা। আর এখানে তো ৫০ জন যাত্রীর হয়রানি হচ্ছে।’ প্রজ্ঞা এরপর ওই যাত্রীর ভাষা নিয়ে আপত্তি জানালে যাত্রী বলেন, 'আমি ঠিক ভাষা ব্যবহার করছি।’ প্রায় ৪৫ মিনিটের বচসার শেষে দ্বিতীয় সারিতে বসতে রাজি হন প্রজ্ঞা ঠাকুর। তবে দেরিতে বিমান ছাড়ায় হয়রানি হয় যাত্রীদের।
গোটা ঘটনার জন্য বিমান সংস্থাকে দায়ী করেছেন সাংসদ ঘনিষ্ঠ নেত্রী উপমা সিং। তাঁদের অভিযোগ, অতিরিক্ত খরচ করা হলেও নির্দিষ্ট আসন ব্যবহার করতে দেয়নি সংস্থা। পাশাপাশি প্রজ্ঞা সিং হুইলচেয়ারে ছিলেন জানানো সত্ত্বেও বিশেষ ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। যদিও স্পাইস জেটের তরফে বলা হয়েছে, প্রজ্ঞা ঠাকুর নিজস্ব হুইলচেয়ার এনেছিলেন এবং তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এয়ারলাইন্সকে আগাম কিছু জানানো হয়নি।
-
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর












Click it and Unblock the Notifications