Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টিপ্রামোথা কি বিজেপি জোটে শামিল হবে, হিমন্তের বার্তার পরই পাল্টা প্রদ্যোতের

বিরোধীদের করায়ত্ত করার লক্ষ্যে টিপ্রামোথাকে জোটে শামিল করতে চাইলেও প্রদ্যোৎ কিশোর দেববর্মা সেই শর্তে রাজি হবেন কি না, তা এখন লাখ টাকার প্রশ্ন।

তেইশের নির্বাচনে ত্রিপুরায় উত্থান হয়েছে নতুন দল টিপ্রামোথার। মাত্র দুবছরেই প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে প্রদ্যোৎ কিশোরের দল। টিপ্রামোথা বিরোধী দল হলেও তাদের সমর্থন পেতে শাসক জোটে শামিল করতে বদ্ধপরিকর বিজেপি। কিন্তু বিজেপির শর্তে কি রাজি হবেন প্রদ্যোৎ?

প্রদ্যোৎ কিশোর দেববর্মা কি শর্তে রাজি

প্রদ্যোৎ কিশোর দেববর্মা কি শর্তে রাজি

বিজেপি নেতা তথা অসময়ের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার জোট বার্তার পর প্র্দ্যোৎ কিশোর পাল্টা জানিয়ে দিলেন কী অভিপ্রায় তাঁর। বিরোধীদের করায়ত্ত করার লক্ষ্যে টিপ্রামোথাকে জোটে শামিল করতে চাইলেও প্রদ্যোৎ কিশোর দেববর্মা সেই শর্তে রাজি হবেন কি না, তা এখন লাখ টাকার প্রশ্ন।

পৃথক রাজ্যের দাবি থেকে সরে এলে জোট

পৃথক রাজ্যের দাবি থেকে সরে এলে জোট

জোট নিয়ে বিজেপি ও টিপ্রামোথা উভয়েই কিছু শর্ত আরোপ করেছেন। বিজেপি জানিয়েছে, টিপ্রামোথা যদি পৃথক রাজ্যের দাবি থেকে সরে আসে, তবে এই জোট আলোচনা আবার শুরু করা যায়। আদিবাসীদের উন্নয়নের শর্ত বিজেপি মানতে রাজি। আর টিপ্রামোথাও চায় আদিবাসীদের সমস্যা দ্রত মেটাতে।

সমস্যার সাংবিধানিক সমাধানের জন্যই জোট

সমস্যার সাংবিধানিক সমাধানের জন্যই জোট

টিপ্রোমাথা সুপ্রিমো এই মর্মে জানিয়েছেন, আমরা আলোচনায় রাজি। কিন্তু আমরা কোনও পদের জন্য নয়, শুধুমাত্র সমস্যার সাংবিধানিক সমাধানের জন্যই আলোচনায় বসব। আমরা ত্রিপুরার আদি বাসিন্দা। আমাদের অগ্রাধিকারকে অগ্রাহ্য করে ত্রিপুরা শাসন করা যাবে না। তাহলে সমস্যা পড়বে শাসক দল।

স্বপ্ন একেবারে জলাঞ্জলি দিতে চান না প্রদ্যোৎ

স্বপ্ন একেবারে জলাঞ্জলি দিতে চান না প্রদ্যোৎ

প্রদ্যোৎ কিশোর দেববর্মা বলেন, ত্রিপুরার আদি বাসিন্দারা অধিকারের কথা ভেবেই টিপ্রামোথা তৈরি করেছে। তাই টিপ্রাল্যান্ডের দাবি থেকে সরে এলে তো টিপ্রামোথা তৈরিই বৃথা হয়ে যাবে। তাই সেই স্বপ্ন একেবারে জলাঞ্জলি দিতে চান না প্রদ্যোৎ কিশোর। তিনি চান টিপ্রাল্যান্ডের দাবি বজায় রেখেই এগোতে।

২০২৪-এর আগে অবস্থান মজবুত করতে জোট

২০২৪-এর আগে অবস্থান মজবুত করতে জোট

ত্রিপুরায় এবার মাথায় মাথায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আইপিএফটিকে নিয়ে তারা মোট ৩৩টি আসনে জয়লাভ করেছে এবার। সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দুটি আসন বেশি তাদের। এই অবস্থায় যেমন তারা আরও সমর্থন লাভের চেষ্টা করছে, সেইসঙ্গে চাইছে ২০২৪-এর আগে অবস্থান মজবুত করতে।

টিপ্রামোথাকে যে কারণে সঙ্গে নিতে চাইছে বিজেপি

টিপ্রামোথাকে যে কারণে সঙ্গে নিতে চাইছে বিজেপি

জোটসঙ্গী আইপিএফটির পক্ষে এই মুহূর্তে জন সমর্থন নেই উপজাতি অঞ্চলের। এই নির্বাচনে ফের একবার প্রমাণিত হয়ে গিয়েছে টিপ্রামোথাই এখন জনজাতিদের নয়নের মণি। তাই টিপ্রামোথার সমর্থন লাভের চেষ্টার মরিয়া বিজেপি। ভোটের আগেও একবার বিজেপি চেষ্টা করেছিল টিপ্রামোথার সঙ্গে জোট করতে। আবারও টিপ্রামোথাকে সঙ্গে নিতে চাইছে বিজেপি।

দেববর্মার সঙ্গে রফা করতে চাইছে বিজেপি

দেববর্মার সঙ্গে রফা করতে চাইছে বিজেপি

টিপ্রামোথা যদি বাম-কংগ্রেসের সঙ্গে বিরোধী আসনে বসে, তবে বিরোধীরা সম্মিলিতভাবে হবে ২৭ বিধায়ক। আর শাসক পক্ষে ৩৩ বিধায়ক। এই অবস্থান বদল করতে টিপ্রামোথাকে সঙ্গে নিয়ে ফের বিধানসভায় একাধিপত্য স্থাপন করাই বিজেপির লক্ষ্য। আর এই মর্মে প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার সঙ্গে রফা করতে চাইছে বিজেপি।

ছবি সৌ:ফেসবুক

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+