প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহল

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহল

বেশ কিছুদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন। অবশেষে হার মানলেন। ৮৪ বছর বয়সে প্রয়াতই হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শোকে মিলেমিশে একাকার হয়েছে সব রং।

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহল

ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দেশের কেন্দ্রীর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দেশের প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু রাজনৈতিক মহলে শূন্যতা তৈরি করবে বলে মনে করেন বিজেপি নেতা। প্রণব মুখোপাধ্যায়ের পরিবারের সদস্য ও অনুরাগীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন অমিত শাহ।

এক সময়ের রাজনৈতিক সহযোদ্ধা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রাহুল।

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে এক যুগের শেষ হয়েছে বলে টুইটারে লিখেছেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু। লিখেছেন, নানাবিধ গুনের অধিকারি তথা দুর্দান্ত মানুষের প্রয়াণে তিনি শোকস্তব্ধ।

প্রণব মুখোপাধ্যায়ের শূন্যতা পূরণ হওয়া সম্ভব নয় বলে মনে করেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তাঁর পিছনে সুদীর্ঘ অধ্যায় ছেড়ে গেলেন বলে মনে করেন জ্যোতিরাদিত্য।

অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুকে বিরাট ক্ষতি বলে আখ্যা দিয়েছেন। প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোক প্রকাশ করেছেন মিলিন্দ দেওরা থেকে গজেন্দ্র সিং শেখাওয়াত।

দেশের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকপ্রকাশ দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু ও রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল। প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ করেছেন বিজেপি নেতা সুব্রমানিয়ান স্বামী, প্রকাশ জাভড়েকর, নীতীন গড়করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+