কোয়ারেন্টাইনে থাকার নাম করে কেথায় গাঢাকা দিয়েছেন মার্কজ প্রধান, প্রকাশ্যে এল তথ্য

কোয়ারেন্টাইনে থাকার নাম করে কেথায় গাঢাকা দিয়েছেন মার্কজ প্রধান, প্রকাশ্যে এল তথ্য

অবশেষে খোঁজ পাওয়া গেল তাবলিঘি জামাত মার্কজের প্রধান মৌলনা সাদের। দিল্লির জাকির নগর এলাকায় রয়েছেন তিনি। এমনই জানিয়েছে পুলিস। নিজামউদ্দিনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই গা-ঢাকা দিয়েছিলেন িতনি। যদিও পরে ভিডিও বার্তায় দাবি করেছিলেন তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। কিন্তু কোথায় আছেন সেতথ্য প্রকাশ করেননি। দিল্লি পুলিস তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

মৌলনা সাদের সন্ধান পেল পুলিস

মৌলনা সাদের সন্ধান পেল পুলিস

নিজামউদ্দিনের সরকারি নির্দেশ অমান্য করে তাবলিঘি জামাতের জমায়েত করার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই মার্কজ প্রধান মৌলনা সাদের সন্ধান চালাচ্ছে পুলিস। বেশ কিছুদিন গা ঢাকা দেওয়ার পর ভিডিও বার্তায় িতনি জানান নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। কিন্তু কোথায আছেন তাঁর সন্ধান জানাননি। গত কয়েক দিনের তল্লাশিতে তদন্তকারীরা তাঁর সন্ধান জানতে পেরেছেন। দিল্লির জাকির নগর এলাকায় গা-ঢাকা িদয়ে রয়েছেন মৌলনা সাদ। প্রথমে খবর পাওয়া গিয়েছিল তিনি মিওয়াতে লুকিয়ে আছেন। অবশেষে খোঁজ খবর করার পর সন্ধান পাওয়া গিয়েছে মৌলনা সাদের। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিস।

তাবলিঘি জামাতের পরেই করোনা সংক্রমণ বেড়েছে

তাবলিঘি জামাতের পরেই করোনা সংক্রমণ বেড়েছে

নিজামউদ্দিনে সরকারের নির্দেশ অমান্য করেই হাজার খানেক সদস্যকে নিয়ে জমায়েত করেছিল তাবলিঘি জামাত। সেখান থেকেই ছড়াতে শুরু করে করোনা ভাইরাস। সেখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল থেকে প্রায় ২০০০ সদস্য যোগ দিয়েছিলেন। এই সভায় যোগ দেওয়া প্রায় ৯৬০ জন বিদেশির ভিসা বাতিল করে তাঁদের কালো তালিকাভুক্ত করেছে ভারত।

সংক্রমণ ছড়িয়েছে বিভিন্ন রাজ্যে

সংক্রমণ ছড়িয়েছে বিভিন্ন রাজ্যে

তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজ্যের বািসন্দারা। যার জেরে করোনা সংক্রমণ বিভিন্ন রাজ্যে বেশি করে ছড়িয়ে পড়েছে। তামিলনাড়ু, কেরল, কর্নাটক, উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর পর্যন্ত ছড়িয়েছে এই কারণে সংক্রমণ। তাতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+