গোহত্যা নিয়ে যোগী রাজ্যে হিংসা! এক পুলিশ অফিসারের মৃত্যু
উত্তরপ্রদেশের বুলন্দশহরের সায়না এলাকায় জনতা পুলিশ সংঘর্ষের এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। গোহত্যার অভিযোগে এদিন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
উত্তরপ্রদেশের বুলন্দশহরের সায়না এলাকায় জনতা পুলিশ সংঘর্ষের এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। গোহত্যার অভিযোগে এদিন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ বিক্ষিপ্তভাবে থাকা উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। পাল্টা থানা আক্রমণ করে জনতা। পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটে। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনীয় মোতায়েন করা হয়েছে।

বুলন্দশহরে হাঙ্গামা, পুলিশ অফিসারের মৃত্যু
আলিগড় সিভিল লাইনের পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক পুলিশ ইনস্পেক্টর মারা গিয়েছেন। ঘটনার পর এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ইনস্পেক্টরকে সুবোধ ভার্মা বলে সনাক্ত করা গিয়েছে।

মাঠে গরুর হাড় পড়ে থাকতে দেখে উত্তেজনা
সূত্রের খবর অনুযায়ী, মাঠে গরুর হাড় পড়ে থাকতে দেখে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়ে যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। এরপরেই জনতা থানা আক্রমণ করে। থানা আক্রমণ করে তছনচ করে দেওয়া হয়। পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটে।

ঘটনাস্থলে প্রশাসনিক কর্তারা
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলাশাসক এবং পুলিশের পদস্থ আধিকারিকরা।
|
পুলিশের গুলিতে যুবকের মৃত্যু
পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। কিন্তু তাতে প্রশাসনের সমর্থন মেলেনি।
(ছবি সৌজন্য: এএনআই)












Click it and Unblock the Notifications