Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৪৫ ডিগ্রিতে ফুটছে জয়সালমের, তীব্র দাবদাহ উপেক্ষা করে সীমান্তে অতন্দ্র প্রহরায় পুলিশ ও এসএসবি

জয়সালমের তীব্র দাবদাহ উপেক্ষা করে সীমান্তে অতন্দ্র প্রহরায় পুলিশ ও এসএসবি

করোনা সঙ্কটের মধ্যেই তীব্র দাবদাহে পুড়ছে উত্তর ভারতের একাধিক রাজ্যে। ইতিমধ্যেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে তাপপ্রবাহের সতকর্তাও জারি করা হয়েছে ভারতের আবহাওয়া দফতর বা আইএমডি-র তরফে।

রেড অ্যালার্ট জারি একাধিক রাজ্যে

রেড অ্যালার্ট জারি একাধিক রাজ্যে

সূত্রের খবর, ইতিমধ্যেই উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। তারপরেই দিল্লি, পাঞ্জাব, রাজস্থান-সহ একাধিক রাজ্যে জারি হয়েছে ‘রেড' অ্যালার্ট। সতর্ক করা হয়েছে ছত্তিশগড়, ওড়িশা, গুজরাটের, মধ্য-মহারাষ্ট্র, অন্ধ্র উপকূল, কর্ণাটককেও। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে উত্তরপ্রদেশ,পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় গোটা সপ্তাহ ধরেই লু বইতে পারে বলে জানানো হয়েছে।

দাবদাহ উপেক্ষা করেও অতন্দ্র প্রহরায় সেনা

দাবদাহ উপেক্ষা করেও অতন্দ্র প্রহরায় সেনা

একদিকে গোটা রাজ্যে করোনা সঙ্কট আর অন্যদিকে তীব্র দাবদাহের হাত ধরে রাজস্থানের জয়সালমেরের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এই তাপপ্রবাহের মাঝেও সীমান্তে অতন্দ্র প্রহরায় রয়েছে পুলিশ ও সশস্ত্র সীমা বল বা এসএসবির জওয়ানেরা। এদিকে ২৮শে মে-র আগে এই সমস্ত অঞ্চলে পরিস্থিতি উন্নতির কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আইএমডি।

তাপপ্রবাহ থেকে রেহাই নেই উত্তর ভারতের কোনও রাজ্যেরই

তাপপ্রবাহ থেকে রেহাই নেই উত্তর ভারতের কোনও রাজ্যেরই

পাশাপাশি পশ্চিমা বায়ু পশ্চিম রাজস্থানের মরুভূমি বা পাকিস্তানের দিক থেকে আরও উত্তাপ বয়ে আনছে। ফলে গরম হাওয়া রাজস্থান সহ ও পার্শ্ববর্তী রাজ্য গুলির তাপমাত্রা কোথাও কোথাও ৪৮-৪৯ ডিগ্রির কাছাকাছি চলে গেছে বলে জানা যাচ্ছে। ফলস্বরূপ তাপপ্রবাহ থেকে রেহাই নেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা কোনও রাজ্যেরই।

তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

এদিকে তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থানেও হু হু করে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা। ৫০ হাজারের গণ্ডি অতিক্রম করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি দিল্লিতেই সংক্রামিতের গণ্ডি ১৪ হাজার পার করেছে। রাজস্থানে বর্তমানে সেই সংখ্যা ৭ হাজারের কিছু বেশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+