ব্যাঙ্ক প্রতারণার পুনরাবৃত্তি সেই পিএনবিতেই! এবার অভিযুক্ত মোদী রাজ্যের সংস্থা

ফের প্রতারণা খপ্পরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ঋণ নেওয়ার পর তা অনুৎপাদক সম্পদে পরিণত হয়েছে। যার পরিমাণ ১২০৩.২৬ কোটি টাকা। অভিযুক্ত সংস্থা হল সিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফলে আহমেদাবাদ ভিত্তিক সংস্

ফের প্রতারণা খপ্পরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ঋণ নেওয়ার পর তা অনুৎপাদক সম্পদে পরিণত হয়েছে। যার পরিমাণ ১২০৩.২৬ কোটি টাকা। অভিযুক্ত সংস্থা হল সিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফলে আহমেদাবাদ ভিত্তিক সংস্থার বিরুদ্ধে আরবিআই-এর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে পিএনবির তরফে।

আরবিআই-এর কাছে রিপোর্ট

আরবিআই-এর কাছে রিপোর্ট

আরবিআই-এর কাছে পাঠানো ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, ১২০৩.২৬ কোটি টাকার প্রতারণা করেছে সিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ফের অনুৎপাদক সম্পদ

ফের অনুৎপাদক সম্পদ

ফের ব্যাঙ্কের সম্পদ অনুৎপাদক হিসেবে পরিণত হয়েছে। ঋণ নেওয়ার পর মেটাতে পারেনি আহমেদাবাদ ভিত্তিক সংস্থা সিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড

আহমেদাবাদ জোনাল অফিসে প্রতারণা

আহমেদাবাদ জোনাল অফিসে প্রতারণা

পিএনবির আহমেদাবাদ জোনাল অফিসে এই প্রতারণা করা হয় বলে অভিযোগ।

সংস্থার তরফে ২১৫.২১ কোটির বন্দোবস্ত

সংস্থার তরফে ২১৫.২১ কোটির বন্দোবস্ত

যদিও সংস্থার তরফে ২১৫.২১ কোটি টাকা মেটানোর বন্দোবস্ত করা হয়েছে।

এর আগে পিএনবির প্রতারণায় গ্রেফতার করা হয়েছিল পিএনবির প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেঠিকে। নীরব মোদীর প্রতারণা কাণ্ডে গ্রেফাতার করা হয়েছিল আরও দুজনকে। তাঁরা হলেন মনোজ খারাট ও হেমন্ত ভাট। সিবিআই-এর দায়ের করা এফআইআর-এ এই তিনজনের নাম ছাড়াও ছিল নীরব মোদী ও মেহুল চোকসির নামও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+