জেট এয়ারওয়েজের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দফতরে বৈঠক
জেট এয়ারওয়েজের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দফতরে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এবং সিভিল অ্যাভিয়েশন সেক্রেটারি প্রদীপ সিং খারোলা।
জেট এয়ারওয়েজের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দফতরে জরুরি বৈঠক ডাকা হয়। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এবং সিভিল অ্যাভিয়েশন সেক্রেটারি প্রদীপ সিং খারোলা, ওই বৈঠকে প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকদের কাছে জেট এয়ারওয়েজের বর্তমান অবস্থা নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন বলে সূত্রের খবর। শুক্রবার, দেশের অসামরিক বিমান পরিবহন সংস্থার মন্ত্রী সুরেশ প্রভুর এক টুইটের পর, এই বৈঠকের তোরজোর শুরু হয় বলেই মনে করা হচ্ছে।

২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক আর্থিক সঙ্কটে ভুগছে জেট এয়ারওয়েজ। অবস্থা এমন যে, শুক্রবারও নিজেদের সমস্ত আন্তর্জাতিক উড়ান বাতিল করতে হয়েছে ওই সংস্থাকে। লিজের টাকা না মেটানোয় আরও ১০টি বিমান বসিয়ে দেওয়া হয়েছে বলেও জেটের তরফে স্বীকার করা হয়েছে। এখন সংস্থার হাতে থাকা বিমানের সংখ্যা ১৪। কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালানোর জন্য কোনো সংস্থার কাছে অন্তত ২০টি বিমান থাকা জরুরি। ফলে, আগামী দিনে জেট, ওই পরিষেবা আদৌ দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই মুহূর্তে জেট এয়ারওয়েজের সিংহভাগ মালিকানা স্টেট ব্যাঙ্ক-সহ ঋণদাতাদের গোষ্ঠীর হাতে রয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা নরেশ গয়াল নিজের হাতে থাকা প্রায় ২৬% শেয়ার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাছে বন্ধক রেখেছেন বলে সূত্রে খবর। এই পরিস্থিতিতে অন্য কোনো সংস্থা, জেটের অংশীদারি হাতে নিতে আগ্রহ দেখায় কিনা দেখার। তবে জেটের অন্যতম অংশীদার এতিহাদ, ইতিমধ্যেই আগ্রহপত্র জমা দিয়েছে বলেও খবর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications